কলকাতা , ৩ নভেম্বর:- দার্জিলিং এর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে সাড়া দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং এবং অনীত থাপা আজ নবান্নে তার সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে এক ঘন্টার কিছু বেশি সময় ধরে চলা এই বৈঠক নিয়ে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু না জানানো হলেও বিনয় তামাং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। এই দিনের বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও পুর এবং নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন। গোর্খা ভবনে বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করবেন বিনয় তামাং। অনিত থাপা।
Related Articles
দার্জিলিং ও কালিম্পং আরো ১৫ টি স্বাস্থ্যকেন্দ্র গড়বে রাজ্য।
কলকাতা, ১০ অক্টোবর:- রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আরো পনেরোটি অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পুজোর পরেই কেন্দ্রগুলি নির্মাণ করার কাজ শুরু করার […]
রাতভর বোমা-গুলির লড়াইয়ে উতপ্ত নৈহাটি,অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ব্যারাকপুরঃ , ২৪ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত নৈহাটি জুড়ে। শুক্রবার রাতে নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকার অভিযাত্রী ক্লাবের সামনে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। ওইদিন রাতে বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে যে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই […]
অনলাইন গেম, লটারি, ঘোড় দৌড়ির মতো খেলায় বাড়ছে জিএসটির হার বাড়ছে।
কলকাতা, ৭ ডিসেম্বর:- রাজ্যে অনলাইন গেম, লটারি, ঘোড় দৌড়ের মত খেলায় পণ্য পরিষেবা কর জি এস টির হার বাড়ছে। গত জুলাই মাসে জিএসটি কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের খেলায় করের হার বেড়ে হচ্ছে ২৮ শতাংশ। এই মর্মে রাজ্য জিএসটি আইনের একটি সংশোধনী বিল আজ সর্বসম্মতি ক্রমে বিধানসভায় গৃহীত হয়েছে। বিলের উপর আলোচনা শেষে […]





