কলকাতা , ৩১ অক্টোবর:- তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর তৈরীর উদ্যোগ নিল রাজ্য সরকার। সমুদ্র বন্দর তৈরির জন্য ডাকা হবে গ্লোবাল টেন্ডার। শর্ত এবং অন্যান্য আইনি পদক্ষেপ খতিয়ে দেখার জন্য শনিবার নবান্নে লিবৈঠকে বসেছিলেন সচিব স্তরের কমিটি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর জন্য এই কমিটি গড়ে দিয়েছিলেন কিছুদিন আগে। অভিযোগ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই গভীর সমুদ্র বন্দর নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তাই রাজ্য সরকার এই প্রকল্প নিজেরাই করবে বলে জানিয়েছিলেন। মুখ্য মন্ত্রী। সেই মতো মুখ্যসচিব সভাপতিত্বে সাত জনের কমিটি গড়ে দেন মুখ্য মন্ত্রী। এই দিনের বৈঠকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী ,অর্থ সচিব মনোজ পন্থ, পূর্ত সচিব নবীন প্রকাশ এবং পরিবহন সচিব রাজেশ সিনহা উপস্থিত ছিলেন। দপ্তরের সচিব বন্দনা যাদব ছাড়াও ওই দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Related Articles
দুঃসাহসিক এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্ধীপে।
নদীয়া,১৬ মার্চ :– দুঃসাহসিক এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্ধীপে। স্থানীয় সুত্রে খবর রবিবার গভীর রাতে জানলার রড কেটে এক ডিম ব্যবসায়ীর দোকান থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা চুরি করে পালায় দুস্কৃতিরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার তেঘরিপাড়া বাজারে। সোমবার সকালে ডিম ব্যবসায়ী নাদু মাঝি দোকানে এসে তিনি দেখতে পান দোকানের ভেতরের জিনিসপত্র […]
শিবপুরে অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু ঘিরে রহস্য। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যার তত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
হাওড়া,২৯ ফেব্রুয়ারি:- হাওড়ায় যুবকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু।এলাকার মানুষের ধারণা পারিবারিক অশান্তির জেরে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন। শনিবার সকালে ঘর থেকে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন দমকল কর্মীরা। এরপর তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরের কাজীপাড়ায়। মৃতের নাম সৈয়দ আবু জায়েদ ওরফে রাজ (৩১)। তিনি ওয়াকফ বোর্ডে […]
সাঁতরাগাছি পাখিরালয়ে নেচার এডুকেশন ক্যাম্প। পরিযায়ী পাখির আগমন ঘিরে আশাবাদী বন দফতর।
হাওড়া,৫ জানুয়ারি:- সাঁতরাগাছি ঝিল ও সংলগ্ন পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এলাকার কচিকাঁচাদের নিয়ে নেচার এডুকেশন ক্যাম্পের আয়োজন করল হাওড়া বনদপ্তর। রবিবার ছুটির দিন সকালে প্রায় জনা পঞ্চাশেক কচিকাঁচাদের ঝিল সংলগ্ন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বনদপ্তরের আধিকারিকরা। দূরবীন দিয়ে চেনানো হয় পাখিও। পাশাপাশি ঝিলে আসা পরিযায়ী পাখি গননার কাজও এদিন করা হয়। হাওড়া […]



