শিলিগুড়ি, ২৯ অক্টোবর:- ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্ট নাগা তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি লড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গরু। এই ঘটনায় দুটি ট্রাকের চালক ও খালাসিদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এবং পাচারে ব্যবহৃত লড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের নাম পঙ্কজ কুমার(২৮) সূদর্শন যাদব(২২) সতীশ কুমার(২৫) গুড্ডু রায়(২২)। ধৃত চারজনই বিহারের পাটনার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুটি লড়ি থেকে মোট ৫১টি গরু উদ্ধার হয়েছে। একটি লড়ি থেকে ২৫টি অপর লড়ি থেকে ২৬টি গরু। এবং উদ্ধার হওয়া গরুগুলোকে বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এবং পুলিশি হেফাজতের আবেদন করলে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ।
Related Articles
নিজের জেলাতেই নিয়োগ শিক্ষকদের,ঘোষণা মুখ্যমন্ত্রীর।
প্রদীপ সাঁতরা,২৮ জানুয়ারি:- সরস্বতী পুজোর আগের দিন রাজ্যের শিক্ষকদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে।মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে মমতা বলেন, “আমরা আমাদের শিক্ষক ও ছাত্রদের জন্য গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক। সমাজ […]
গণপরিবহন চালু হবার পর দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত হাওড়ায়।
হাওড়া, ২ জুলাই:- গণপরিবহন চালু হবার পর দ্বিতীয় দিনেও ভোগান্তি অব্যাহত। শুক্রবার সকালে হাওড়া স্টেশনে বেসরকারি বাস, মিনি বাস ছিল কার্যতই হাতেগোনা। যে কয়েকটি বাস চলেছে তাতে অফিস টাইমে যাত্রীদের বাদুড়ঝোলা ভীড় চোখে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষা করেও এদিন বাস পাননি অনেক যাত্রী। সরকারি বাসেও অত্যধিক ভীড় ছিল। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে অন্যান্য বিষয়ের সঙ্গেই গণপরিবহণেও ছাড় […]
রাজ্যে ফের আসতে চলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন।
কলকাতা , ২১ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে ফের আসতে চলেছেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর শুক্রবার রাজ্যে আসবেন তিনি। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবারের সফরে। ইতিমধ্যেই সিইও দফতর থেকে জেলাশাসক ও পুলিশ সুপারদের এক প্রকারের প্রস্তুতি নিয়ে রাখতে বলা […]



