স্পোর্টস ডেস্ক, ২৭ অক্টোবর:- মারণ করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিলের প্রাক্তন জাতীয় দলের তারকা রোনাল্ডিনহো গাউচো । নেইমার, ইব্রাহিমোভিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর–সহ একাধিক তারকা ফুটবলারের পর এবার আক্রান্ত হলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলারটি। তবে ভাল খবর, ভাইরাস শরীরে বাসা বাঁধলেও উপসর্গহীন রোনাল্ডিনহো। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান রোনাল্ডিনহো। অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলতে বেলো হরাইজেন্তে রয়েছেন রোনাল্ডিনহো। সেখানেই শারীরিক পরীক্ষার পর ধরা পড়ে করোনার ভাইরাস বাসা বেঁধেছে তাঁর শরীরে। উপসর্গহীন হওয়ায় আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন লিও মেসির।
Related Articles
একদিকে নিয়োগ বিতর্কে উত্তাল রাজ্য, অন্যদিকে রোজগার মেলা করে নিয়োগপত্র তুলে দিল কেন্দ্র।
কলকাতা, ২২ অক্টোবর:- টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ বিতর্কে রাজ্য যখন উত্তাল তখন রোজগার মেলা করে এক লপ্তে গোটা দেশে ৭৫ হাজার ছেলেমেয়ের হাতে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার নিয়োগ পত্র তুলে দিল কেন্দ্র ।শুধু তাই নয় আগামী দেড় বছরের মধ্যে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করার লক্ষ্য মাত্রা […]
মাধ্যমিকের রিভিউ-স্কুটিনির ফল আজ।
কলকাতা, ২৬ জুলাই:- চলতি বছরের মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল আজ প্রকাশিত হতে চলেছে। ৩ জুন মাধ্যমিকের ফলপ্রকাশের পরে ১৭ জুন পর্যন্ত রিভিউ-স্ক্রুটিনির আবেদন গ্রহণ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। আবেদন গ্রহণ শেষ হওয়ার ছ’সপ্তাহের মাথায়, আজ ফল প্রকাশ করা হচ্ছে। www.exametc.com, www.indiaresults.com এবং www.results.shiksha ওয়েবসাইটে দুপুর ৩টে থেকে ফল জানা যাবে। তবে, সংশোধিত মার্কশিট ২৭ জুলাই ক্যাম্পগুলি থেকে […]
মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে প্রথম বৈঠকে বসছে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড।
কলকাতা, ৩ সেপ্টেম্বর:- উদ্দেশ্য রাজ্যে শিল্পে বিনিয়োগের পথে যে কোনও বাধা বিঘ্নের দ্রুত এবং তাৎক্ষণিক অপসারণ। সেই লক্ষ্য কে সামনে রেখে আগামী ১৫ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে প্রথমবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড। পরিকাঠামো বা প্রযুক্তিগত খুঁটিনাটির কারণে রাজ্যের যে সমস্ত বিনিয়োগ প্রকল্প থমকে রয়েছে তাদের যাবতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠকে […]






