স্পোর্টস ডেস্ক , ২৪ অক্টোবর:- মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চেন্নাই সুপার কিংসের ব্যাটিং। ২০ ওভারে তিন বারের চ্যাম্পিয়নরা করে ৯ উইকেটে ১১৪ রান। মুম্বই বোলারদের মধ্যে বোল্ট (৪-১৮), বুমরা (২-২৫) ও রাহুল চহার (২-২২) সফল। রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বই। ঈশান কিষাণ (৬৮) ও কুইন্টন ডি’ কক (৪৬) অপরাজিত থেকে যান। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বার ১০ উইকেটে ম্যাচ হারল চেন্নাই। এ দিন হারের ফলে এ বারের টুর্নামেন্ট থেকে ছিটকেই গেল চেন্নাই। অঙ্কের হিসেবে আশা বেঁচে থাকলেও চেন্নাইয়ের পক্ষে প্লে অফে পৌঁছনো আর সম্ভব নয়। প্রতিবার প্লে অফে খেলে চেন্নাই। এ বার আর তা সম্ভব হল না।
Related Articles
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত দুই।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- রাতেই হুগলিতে মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ২জনের। আহত আরো ২ জন। মৃতরা হলো শেখ হায়দার। বয়স ৩১ বছর। অপর আরেক জন দেবব্রত শর্মা।বয়স ২৬ বছর। সকলেরই বাড়ি বৈঁচি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ বৈচি সাহানিপাড়া থেকে দেবব্রত শর্মা ও তার স্ত্রী অর্পিতা […]
জ্বালানির মূল্যবৃদ্ধিতে শেওড়াফুলিতে কংগ্রেসের বিক্ষোভ।
হুগলী, ২৫ জুলাই:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেওড়াফুলি চাতরায় জিটি রোডের উপর প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ কর্মসূচী পালন করল যুব জাতীয় কংগ্রেসের কর্মীরা। হুগলী জেলার যুব কংগ্রেস কমিটির সভাপতি অমিতাব দে বলেন ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল বৃদ্ধি পাশাপাশি ভ্যাকসিন নিয়ে যে ভাবে রাজনিতি চলছে তারি প্রতিবাদে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী […]
সুন্দরবনের ক্ষতিগ্রস্তদের পাশে তারকা ফুটবলার শিল্টন।
স্পোর্টস ডেস্ক,২৬ মে:- সাম্প্রতি রাজ্যে ভয়াবহ ঘূর্ণি ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কয়েকটি জেলা। আর এবার সেই আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মোহনবাগান গোলকিপার শিল্টন পাল। খুব শীঘ্রই আমফান বিধ্বস্ত মানুষগুলির জন্য খাবারের ব্যবস্থা করতে চলেছেন শিল্টন। সুন্দরবন অঞ্চলের নামখানায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন তিনি। তার জন্য স্থানীয় প্রসাশনের সঙ্গে কথা বলতে […]




