কলকাতা , ১৪ অক্টোবর:- করোনা সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে এই প্রথম ভার্চুয়াল পদ্ধতিতে পুজোর উদ্বোধন শুরু করেছেন। নবান্ন সভাঘর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়া মিলিয়ে মোট দশটি জেলার ৬৯ টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন তিনি। পুজোর সময় সবাইকে আবশ্যিক ভাবে মাস্ক পড়ার পাশাপাশি সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি উত্তর কলকাতার আহিরীটোলা সার্বজনীন পূজা মন্ডপে গিয়ে সেখানকার পুজোর উদ্বোধন করেন। আগামীকাল মুখ্যমন্ত্রী একইভাবে দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলির পুজো উদ্বোধন করবেন। আগামী ১৮ তারিখ পর্যন্ত তার পুজো উদ্বোধন করার কথা রয়েছে।
Related Articles
পেট্রাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা l
উঃ২৪পরগনা,২৬ ফেব্রুয়ারি:- উত্তর ২৪ পরগনা ভারত বাংলাদেশ পেট্রাপোল স্থলবন্দরে কার পাস আদান প্রদানের জন্য এতদিন পর্যন্ত ক্লিয়ারিং এজেন্টরা বাংলাদেশে যেতে বা আসতে পারত বৈধ কাগজ-পত্র ছাড়াই l কিন্তু বিএসএফের পক্ষ থেকে ২৪ শে ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্র ছাড়া ক্লিয়ারিং এজেন্টদের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করে l ফলে কার পাস আনা-নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় […]
বাম কংগ্রেস ও বিজেপির মিছিল মুখোমুখি, চুঁচুড়ায় উত্তেজনা।
হুগলি, ৩০ এপ্রিল:- লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দেওয়ার জন্য চুঁচুড়া স্টেশন থেকে শোভাযাত্রা করে জুতোটা ঘড়ির মোড়ের দিকে এগোতে থাকেন। অন্যদিকে এখন বাজার থেকে ঘড়ির মোড়ের দিকে এগিয়ে যায় বাম ও কংগ্রেসের মিছিল। আজ হুগলি শ্রীরামপুর ও আরামবাগের তিন বাম প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার কথা। দুই মিছিল মুখোমুখি হতেই স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। বিজেপি […]
বন্ধ কল-কারখানার পরিত্যক্ত জমিতে নতুন শিল্প স্থাপনে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ মার্চ:- রাজ্যের বিভিন্ন জেলায় বন্ধ কলকারখানার পরিত্যক্ত জমি নতুন করে শিল্প স্থাপনের জন্য ব্যবহার করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। সেই সমস্ত পরিতক্ত ফাঁকা জমিতে পরিকাঠামো নির্মাণ এর মাধ্যমে সেগুলিকে শিল্প স্থাপনের জন্য উপযুক্ত করে তোলা হবে। মূলত শিল্পপার্ক তৈরীর জন্য ওই জমি ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এজন্য […]





