চিরঞ্জিত ঘোষ , ১৪ অক্টোবর:- কোন গোষ্ঠী নয়। কতিপয় কিছু ভুইফোঁড় যারা দল ভাঙিয়ে করে কর্ম্মে খাচ্ছে তারাই দলে বিভাজন ঘটাচ্ছে বলে তোপ দাগেন ডানকুনি যুব তৃণমূলের বিদায়ী সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায়। ডানকুনিতে বিধায়কের কর্মী সন্মেলন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ১২ বছর ধরে যুব সভাপতির দায়িত্ব সামলানোর পরেও কর্মী সন্মেলনের খবর পাচ্ছি না।কর্মসূচির দিন সকালে চিঠি দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে। দলের একাংশের আচড়ণে ৯৮ থেকে দল করে অপমানিত বোধ করেছি। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, আমরা সবাই কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কোন কর্মসূচিতে কেউ কেউ অনুপস্থিত থাকতে পারে। কিন্তু অধিকাংশ কর্মীরা যেখানে সামিল হয় সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত। কারণ কর্মীরাই দলের শক্তি।
Related Articles
সবুজ-মেরুন ফুটবলারদের বেতন কবে দেওয়া হবে? জানালেন বাগান কর্তারা।
স্পোর্টস ডেস্ক১৩ মে:- লকডাউন শিথিল হলে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেই বেতন মিটিয়ে দেওয়া হবে সমস্ত ফুটবলারদের। দলের ফুটবলারদের আশ্বস্ত করলেন মোহনবাগান কর্তারা। তিন মাসের বেতন বকেয়া। খুব সমস্যা হচ্ছে। দ্রুত বেতন মেটানোর ব্যবস্থা করা হোক। এই মর্মেই মোহনবাগান কর্তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন ফুটবলাররা। উল্লেখ্য বিদেশি তারকাদের ক্লাবকর্তারা আগেই জানিয়েছিলেন যে আগামী ৩১ মে’র মধ্যেই […]
শীতলা মায়ের পুজো ঘিরে উত্তেজনা লিলুয়ায়। চললো গুলি বোমা।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- শীতলা মায়ের পুজো ঘিরে উত্তেজনা লিলুয়ায়। চললো গুলি বোমা। হাওড়ার লিলুয়ার চকপাড়া এলাকায় বুধবার রাতে শীতলা মায়ের পুজো এবং প্রসাদ বিতরণের অনুষ্ঠান চলাকালীন লালু, কাকে সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এসে গালিগালাজ ও মহিলাদের ইভটিজিং করতে শুরু করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ তাদের বাধা দিলে এবং সেখানকার দুষ্কৃতীদের পিছনে ধাওয়া […]
হাওড়ায় রাজ্যপাল।
হাওড়া,৮ মার্চ :- হাওড়ায় ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রিস অফ ইন্ডিয়া’র এক অনুষ্ঠানে এসে বিগত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসা থেকে শুরু করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, এমনকি করোনা ভাইরাস নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সকালে হাওড়ার শরৎ সদনে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল। অনুষ্ঠানের বিষয় […]







