হাওড়া, ১৪ অক্টোবর:- কোভিড বিধি মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার বিকেলে হাওড়ার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি এরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এ বিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ প্রভীন প্রকাশ বলেন, লিলুয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, বালি প্রভৃতি থানা এলাকার একাধিক মন্ডপগুলি পরিদর্শন করা হয়েছে। মূলতঃ কোভিড প্রোটোকল মানা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী প্যান্ডেলের প্রবেশ এবং বাহির পথ আলাদা রাখতে হবে। সেই নিয়ম ভালভাবে মানা হচ্ছে কিনা, সেফটি প্রোটোকল মানার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্যানিটাইজার কিভাবে রাখছে, মানুষের প্রবেশ এবং বাহিরের রাস্তা কোথায় রাখা হচ্ছে প্রভৃতি খতিয়ে দেখা হয়েছে। কোভিড প্রোটোকল মানার সঙ্গে যানবাহন কিভাবে যাতায়াত করবে সেই বিষয়ও দেখা হয়েছে। ইতিমধ্যে উত্তর হাওড়ার অনেকগুলি মন্ডপ মঙ্গলবার পরিদর্শন করা হয়েছে। উল্লেখ্য, পুলিশ কমিশনার, ডিসিপি হেড কোয়ার্টার, ডিসিপি ট্রাফিক, ডিসিপি নর্থ, এসিপি নর্থ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন মন্ডপগুলি ঘুরে দেখেন।
Related Articles
ক্রেতাদের স্বার্থে ফ্ল্যাটে পজিসন নেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিটিশন সার্টিফিকেট বাধ্যতামূলক, জানালেন মন্ত্রী।
কলকাতা, ১৯ জানুয়ারি:- জমি ও ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপনিচ্ছে। যাঁরা ফ্ল্যাট কিনছেন তাদের পজেসন নেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিটিশন সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন। কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনদিন ব্যপী ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করে তিনি বলেন, ফ্ল্যাট কেনা ও হস্তান্তর নিয়ে […]
নির্মাণ হয়নি গ্রামীণ পাকা রাস্তা। প্রতিবাদে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।
বাঁকুড়া , ২০ মার্চ:- ছাতনা ব্লকের কেন্দুয়া গ্রামের ভোটার সংখ্যা প্রায় বারোশো। এই গ্রামের ভোটারদের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে কেন্দুয়া গ্রাম থেকে কালাঝরিয়া যাবার কাঁচা রাস্তাটি মেরামত হয়নি। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফেরেনি। নেতা-মন্ত্রীদের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি শুধু মিথ্যা আশ্বাস। ভোট পর্ব মিটে গেলে রাস্তা মেরামত তো দূরে থাক সেই নেতা-মন্ত্রীদের আর […]
কয়েক লক্ষ টাকার নকল কাফ সিরাপ উদ্ধার হুগলিতে।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- মগড়ায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান, কয়েক লক্ষ টাকার নকল কাফ সিরাপ ও ওষুধ আটক। মগড়ার নতুন গ্রামের একটি নতুন বাড়িতে রমরমিয়ে চলছিল এই কারবার। রীতিমতো কারখানা বানিয়ে মেশিন দিয়ে তৈরি হচ্ছিল এই নকল সিরাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস দশ মাস আগে বাড়ি তৈরী করেছিলেন। প্রদীপ বর্তমানে আরবে […]










