স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর:- বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে বলিভিয়াকে ৫-০ হারিয়ে অভিযান শুরু করল ব্রাজিল। সাও পাওলোয় শনিবার জোড়া গোল করলেন রবের্তো ফির্মিনো (৩০ ও ৪৯ মিনিটে)। একটি করে গোল মার্কুইনহোস (১৬ মিনিট) ও ফিলিপে কুতিনহোর (৭৩ মিনিট)। ৬৬ মিনিটে অন্য গোলটি বলিভিয়ার আত্মঘাতী। মার্কুইনহোসের গোল হেডে। ফির্মিনো দু’টি গোলই করেন পেনাল্টি বক্সে নিচু ক্রশ থেকে। চতুর্থ গোলের ক্ষেত্রে রদ্রিগোর শট বলিভিয়ার হোসে মারিয়া কারাসকোর কাঁধে লেগে গতি পরিবর্তন জালে জড়িয়ে যায়। সাত মিনিট পরে কুতিনহো ৫-০ করেন হেডে। উচ্ছ্বসিত ব্রাজিল কোচ তিতে বলেন, ‘‘চোট থেকে বাঁচাতে ইচ্ছে করেই ওকে মাঝামাঝি জায়গায় রেখেছিলাম। তাতে যে ভাবে নেমার সারাক্ষণ স্বাধীন ভাবে উঠে নেমে খেলল তা দেখে অবাক হয়েছি।’’ ব্রাজিল পরের ম্যাচ খেলবে পেরুর বিরুদ্ধে।
Related Articles
শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির প্রচার কার্যত জনজোয়ারে পরিণত হলো।
হুগলি, ১৮ এপ্রিল:- শ্রীরামপুর শহরে নির্বাচনী প্রচার সারলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জী।লোকসভা নির্বাচনের আগে দিকে দিকে নির্বাচনি প্রচার সারছেন তিনি। এর আগেও শ্রীরামপুর লোকসভার বিভিন্ন এলাকায় প্রচার করেছেন তিনি।এদিন ও সেরকমই চোখে পড়লো। ১৯ এ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু।তার আগে দলের সংগঠন কে মজবুত করার জন্যই এই প্রচার। এদিন রিষড়া ৪ নং গেট […]
স্যানেটাইজ করাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ভদ্রেশ্বরে , প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপির।
সুদীপ দাস , ১১ জুলাই:- স্যানেটাইজ করাকে কেন্দ্র করে উত্তেজনা ভদ্রেশ্বরে। জড়িয়ে পড়ল তৃনমুল বিজেপি। এক তৃনমুল কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভদ্রেশ্বর চৌমাথায় এক ব্যক্তির করোনা সংক্রমন দেখা দিয়েছিল। সেই কারনে পৌরপ্রশাসক প্রলয় চক্রবর্তী আক্রান্তের বাড়ি ও এলাকায় স্যানেটাইজ করতে গাড়ি পাঠিয়েছিলেন। হঠাৎ কিছুক্ষণ পর ওই সেনেটাইজ মেশিন খারাপ হয়ে যায়। এরপরই পৌরপ্রশাসকের বিরুদ্ধে […]
খিদিরপুরের পরিবহন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হাওড়ায়। খুন কিনা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ২।
হাওড়া , ২৬ জুন:- কলকাতার খিদিরপুরের বাসিন্দা পরিবহন ব্যবসায়ী আশিস কুমার সিং(৪৫)কে রক্তাক্ত অবস্থায় হাওড়ার একটি বাড়ি থেকে শুক্রবার সকালে উদ্ধার করল পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিসবাবু হাওড়া থানা এলাকায় কবিতা নামের এক মহিলার বাড়িতে আসা যাওয়া করতেন। গত প্রায় তিন বছর ধরেই ওই […]




