শিলিগুড়ি, ৩ অক্টোবর:- শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। এরপর সেখানে একটি রাজস্থান নম্বরের একটি ১২ চাকার ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর সোনা। ধৃতদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান্ত কুমার ও দীপক কুমার। ধৃতরা রাজস্থানের বাসিন্দা। ডিআরই সূত্রে জানা গেছে যে ওই ট্রাক থেকে ২০২টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ৩৩ কেজি ২৫২ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৫১ লক্ষ ৭১ হাজার ১৬৮ টাকা। এবং উদ্ধার হওয়া সোনাগুলো ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে অসমে থেকে শিলিগুড়ির দিকে আসছিল। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন ডিআরআই।
Related Articles
গোঘাটে বন্যা পরিদর্শনে গিয়ে গাড়িতে বসেই দুর্গতদের সঙ্গে কথা বললেন মন্ত্রী রত্না দে নাগ।
আরামবাগ, ৪ আগস্ট:- হুগলি জেলার মধ্যে ১৪ টি ব্লক ২০২১ সালের বন্যা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে গোঘাট এক নম্বর ব্লক অন্যতম।এদিন আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার কথা ছিলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রচন্ড বৃষ্টির জেড়ে মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর বাতিল হয়।এরপরই রাজ্যের মন্ত্রী রত্না দে নাগ এই মহকুমার অন্যতম প্লাবিত এলাকা গোঘাটের […]
ঘোষিত সিপিএল এর ক্রীড়াসূচি , লিগ শুরু ১৮ অগস্ট।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- আইপিএলের দিন ঘোষণার ঠিক পরেই এবার ঘোষিত হল সিপিএল এর দিন। প্রকাশিত পূর্নাঙ্গ সূচি। করোনার প্রাদুর্ভাবের কারণে এবার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে শুধু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে। দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল সহ মোট ৩৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোর মোট দুটি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে […]
হাওড়ায় ঘুসুড়ির ধর্মতলা রোডে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।
হাওড়া, ২০ ফেব্রুয়ারি:- হাওড়ার মালিপাঁচঘড়া থানার কাছে জঞ্জালের স্তুপে শনিবার সন্ধ্যে নাগাদ হঠাৎই আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ খবর দিলে দমকলের ২টি ইঞ্জিন এসে পৌঁছায়। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দমকলের […]








