হুগলি , ৩০ সেপ্টেম্বর:- হুগলি জেলার জাঙ্গিপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে এক বিশাল কৃষি সুরক্ষা পদযাত্রা করলো বিজেপি দলের নেতা কর্মীরা।বুধবার কৃষি বিলের সমর্থনে জাঙ্গিপাড়ায় এই বিশাল পদযাত্রা করে বিজেপি।এদিন এই মিছিল শেষে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন বাবরি মসজিদ নিয়ে কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে।এদিন কৃষি বিলের বিরোধিতা করা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন এই বিলের ফলে তৃণমূলের আয় কমে যাবে তাই তারা বিরোধিতা করছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাজ সব ভালো কাজের বিরোধিতা করা।
Related Articles
গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে জরুরি বৈঠক হাওড়া পুরনিগমের।
হাওড়া, ১৪ মার্চ:- আসন্ন গ্রীষ্মে পানীয় জলের সঙ্কট মেটাতে সোমবার দুপুরে জরুরি বৈঠকে বসেন হাওড়া পুরনিগমের আধিকারিকরা। দোল এবং রমজানের আগেই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয়। সোমবার দুপুরে হাওড়ার পদ্মপুকুর প্ল্যান্টে ওই জরুরি বৈঠক হয়। ওই বৈঠকের নেতৃত্ব দেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। এছাড়াও পুরসভার জল বিভাগের আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। […]
হাওড়ায় সিইএসসি’র রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।
হাওড়া , ১৫ জুন:- বিদ্যুৎ বিল মকুবের দাবিতে হাওড়ায় সিইএসসি’র রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। কোভিড ১৯ এর সময় লকডাউনের পরিস্থিতিতে বিগত তিন মাসের বিদু্যৎ বিল মকুব করার দাবি তুলল হাওড়া জেলা সদর বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে হাওড়া ময়দানে সিইএসসির রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। উত্তর হাওড়ায় দলের ১, ২ ও […]
রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী হিসাবে মেনে নিল সিঙ্গুর বিজেপি মন্ডল।
হুগলি , ২১ মার্চ:- সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী হিসাবে মেনে নিল সিঙ্গুর বিজেপি মন্ডল। রাতেই সিঙ্গুর বুড়াশান্তি দলীয় কার্ষালয়ে কর্মীদের সাথে বৈঠক করেন। আগামীকাল রবীন্দ্রনাথ ভট্টাচার্য চন্দননগরে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেবেন। আগামীকাল রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য পর্ষবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থাকবেন। Post Views: 759









