হুগলি , ৩০ সেপ্টেম্বর:- হুগলি জেলার জাঙ্গিপাড়ায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে এক বিশাল কৃষি সুরক্ষা পদযাত্রা করলো বিজেপি দলের নেতা কর্মীরা।বুধবার কৃষি বিলের সমর্থনে জাঙ্গিপাড়ায় এই বিশাল পদযাত্রা করে বিজেপি।এদিন এই মিছিল শেষে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন বাবরি মসজিদ নিয়ে কোর্টের রায়ে সত্যের জয় হয়েছে।এদিন কৃষি বিলের বিরোধিতা করা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন এই বিলের ফলে তৃণমূলের আয় কমে যাবে তাই তারা বিরোধিতা করছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাজ সব ভালো কাজের বিরোধিতা করা।
Related Articles
২০২২ কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন হাওড়ার ঐশ্বর্য মান্না।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- পার্কস্ট্রীট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মেয়েদের আত্মরক্ষায় স্কুলগুলোতে ক্যারাটে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ক্লাস সিক্সে পড়াকালীন স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের তালিম নিতে শুরু করেছিল হাওড়ার ঐশ্বর্য। ২০২২ এর কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সেই ঐশ্বর্য মান্না’ই ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। হাওড়ার ঐশ্বর্য মান্না ইংল্যান্ডের বার্মিংহামে ৮-১১ সেপ্টেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছেন। […]
বর্ধমানের ভাতার থেকে নিখোঁজ হওয়া বাবাকে ৯ দিন পর হাওড়া থেকে ফিরে পেয়ে খুশি দুই ছেলে।
হাওড়া, ২১ জানুয়ারি:- চুল দাড়ি কাটার জন্য বাড়ি থেকে গত ১৩ জানুয়ারি বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বর্ধমানের ভাতার থানা এলাকার মাহাতা গ্রামের বাসিন্দা মইনুদ্দিন সেখ (৬৮)। পিতার নিখোঁজের ঘটনায় বর্ধমানের ভাতার থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন তাঁর দুই সন্তান। কয়েকদিন আগেই তাঁকে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড ফ্যাক্টরির সামনে অসুস্থ অবস্থায় দেখতে পান সমাজসেবী এক মহিলা। এরপরেই […]
করোনাকে হারিয়ে যুদ্ধ জয় আশি উত্তীর্ণা বৃদ্ধার ।
হাওড়া , ১১ আগস্ট:- কোভিড জয় করলেন আশি উত্তীর্ণা এক বৃদ্ধা । ২১ দিনের যমে মানুষের লড়াইয়ের পর অবশেষে কোভিড-১৯ কে হারিয়ে আজ ঘরে ফিরছেন বৃদ্ধা মিনতি চট্টোপাধ্যায় । মঙ্গলবার তিনি হাওড়ার বেসরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন । পরিবার সূত্রে জানা গেছে , ২১ দিন আগে বাড়িতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন । […]








