হুগলি , ২৩ সেপ্টেম্বর:- ব্রিজ ভেঙে ডিভিসি র জলে পড়ে গেল বালি বোঝাই লরি। ঘটনাটি পান্ডুয়া ব্লকের হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালাগুড়ি শ্মশান এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পান্ডুয়া ও ধনিয়াখালি দুই ব্লককে যুক্ত রেখে ছিল এই ব্রিজটি। বহু বছর যাবৎ শ্মশানের পাশে এই ব্রিজটি ভেঙে গেছে। গাড়ি তো দূরের কথা সাইকেল নিয়ে যেতেও মানুষজন ভয় পেতেন এই ব্রিজ দিয়ে। ব্রিজের এমন অবস্থা হওয়ার জন্য পঞ্চায়েতের তরফ থেকে দুর্বল সেতু বলে রাস্তার দু দিকে বোর্ড লাগানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে বেশ কিছু ভাড়ী যান এই ব্রিজ দিয়ে পারাপার করানো হত। বুধবার সকাল দশটা নাগাদ এই ব্রিজ দিয়ে একটি বালিবোঝাই লরি হাটতলা থেকে শিয়ালাগুড়ি দিয়ে ধনিয়াখালীর দিকে যাচ্ছিল। পার হওয়ার সময় হঠাৎই হুড়মুড়িয়ে লরি সমেত ভেঙে পড়ে ব্রিজটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। ড্রাইভার খালাসীকে উদ্ধার করে সকলে। দুজনের চোট লাগে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে দুই ব্লকের মানুষ কিভাবে যাতায়াত করবেন তা প্রশ্নের মুখে রয়ে গেল।
Related Articles
ন্যায্য মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করা যাবে না , জানালেন কৃষিমন্ত্রী।
কলকাতা, ২০ জানুয়ারি:- ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না। এমনকী সারের সঙ্গে অন্য কিছু কিনতে কৃষকদের বাধ্য করা যাবে না। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক ডেকে সব সার প্রস্তুতকারক সংস্থাগুলিকে স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন। কৃষিমন্ত্রীর নির্দেশ যাতে অমান্য করা না হয় তা দেখার জন্য জেলা শাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুদিন ধরেই […]
বিষ্ণু অপহরণ খুন কান্ডে বিসালের আরেক শাগরেদ কে গ্রেপ্তার করল পুলিশ।
হুগলি , ৩১ অক্টোবর:- বিষ্ণু অপহরণ খুন কান্ডে বিসালের আরেক শাগরেদ কে গ্রেপ্তার করল চন্দনগর কমিশনারেটের পুলিশ। শনিবার মন্টু ঘোষ নামে এক দুষ্কৃতীকে শেওড়াফুলির গড়বাগানের যৌনপল্লী থেকে গ্রেপ্তার করে। পুলিশি জেরায় ধৃত কবুল করেছে বিষ্ণু খুনের সময় সে সেখানে হাজির ছিল। মন্টু কে জেরা করেই বিষনুর বাকি দেহাংশ উদ্ধার ও দুষ্কৃতী বিশালের নাগাল পাওয়ার চেষ্টা […]
লা লিগার ইতিহাসে নয়া নজির মেসির !
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- লা লিগার ইতিহাসে পেনাল্টিতে দ্বিতীয় সর্বোচ্চ গোল লিওনেল মেসির। ফের চমক দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল বার্সালোনা। এই ম্যাচে লেগানসকে বার্সালোনা হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। আর এই ম্যাচে বার্সার হয়ে একটি গোল করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি থেকে একটি দুরন্ত গোল দলকে উপহার […]









