স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- বুধবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে কিং খানের দলকে আইপিএলের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করবে তাঁরা। আইপিএল অভিযান শুরুর আগে নাইটদের এবং প্রিয় শাহরুখকে অনেক শুভেচ্ছা।’’ উল্লেখ্য IPL-এ বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। যদিও আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ট্র্যাক রেকর্ড মোটেই ভাল নয়। তবে এবার হিসেব উলটাতে মরিয়া নাইটরা। এজন্য অবশ্য সবাই তাকিয়ে দুই ক্যারিবিয়ান তারকা রাসেল–নারিনের দিকেই।
Related Articles
অটোচালকের হাতে প্রহৃত বাসচালক, বন্ধ বাস, চাঞ্চল্য চুঁচুড়ায়!
সুদীপ দাস, ২২ নভেম্বর:- এক বাসচালককে মারধরের অভোযোগ উঠলো অটোচালকদের বিরুদ্ধে। মুখ ফেটে জখম বাসচালক। মূল অভিযুক্ত অটোচালককে গ্রেফতারের দাবীতে প্রায় কয়েক ঘন্টা বন্ধ রইলো দুটি রুটের বাস। চরম ভোগান্তি যাত্রীদের। সপ্তাহের প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের সামনে। ঘটনায় আহত বাসচালকের মুখে তিনটি সেলাই পরেছে। স্থানীয় সূত্রে খবর সোমবার সকাল ১১টা বাজার কিছুক্ষন […]
হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রমের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন।
হুগলি, ৩ মে:- কোভিড পরিস্থিতি ও ইয়াস ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কথা মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠান। শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক বিপন্ন মানুষের হাতে তুলে দেয়া হয় এই খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মহাদেবানন্দ,বিশিষ্ট […]
শিল্ডে ফুটবলারদের চিন্তা দূর আইএফএ-র
প্রসেনজিৎ মাহাতো , ২২ নভেম্বর:- শিল্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। জৈব বলয় না থাকায় অনেক প্রশ্ন উঠেছিল। সেই সমস্ত নেটিজেনদের ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে ফেলে দিলেন আইএফএ সচিব। আসন্ন আইএফএ শিল্ডে অংশ নেওয়া ১২ দলের প্রত্যেক ফুটবলার–কোচ–সাপোর্ট স্টাফদের মাথাপিছু তিন লাখ টাকার স্বাস্থ্যবিমা করিয়ে দিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। দলগুলির কাছে আইএফএ–র তরফে এসওপি পাঠানো […]







