হুগলি , ২০ সেপ্টেম্বর:- রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে করোনা কালে সামাজিক দূরত্বকে শিকেয় তুলে চুঁচুড়া র পথে নামলো তৃণমূলের জন জোয়ার। এদিন সকাল থেকে সাময়িক বৃষ্টি কে উপেক্ষা করেই শুরু হলো প্রতিবাদী মিছিল। প্রসঙ্গত , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে এদিন পথে নামলো তৃণমূল কংগ্রেস। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি করণ করছে কেন্দ্র , পাশাপাশি কেন্দ্রের কাছ থেকে সঠিক টাকা রাজ্য পাচ্ছেনা বলেই এদিনের মিছিল থেকে অভিযোগ করেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। এদিন চুচুড়ার তালডাঙ্গা থেকে শুরু হওয়া ওই প্রতিবাদী মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে শেষ হয়।
Related Articles
আর্থিক তছরুপের অভিযোগ সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে, প্রাক্তন পড়ুয়াদের অবরোধ বিক্ষোভ।
হাওড়া, ১৮ আগস্ট:- হাওড়ার জগৎবল্লভপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপ সহ একাধিক অভিযোগ তুলে পড়লো পোস্টার। বিক্ষোভ ও পথ অবরোধ হলো। জানা গেছে, জগৎবল্লভপুর বড়গাছিয়ার একটি স্কুলে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনে স্কুলে পড়েছে একাধিক পোস্টার। পোস্টারে লেখা আছে স্কুলের সরকারি টাকা নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন গেল […]
হুগলিতে শুরু কার্নিভালের প্রস্তুতি।
হুগলি, ২৫ অক্টোবর:- হুগলিতে শুরু হয়েছে কার্নিভালের প্রস্তুতি। ১৮ টি পুজো কমিটি এবছর কার্নিভালে অংশ নেবে। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে থেকে আজ কার্নিভাল রুট গাইড ম্যাপ প্রকাশ করা হয়। চুঁচুড়ায় পুলিশ লাইনসে সাংবাদিক সম্মেলন করে কার্নিভালের রুট ম্যাপ প্রকাশ করেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল। কার্নিভালের রুট পরিদর্শন করেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারীকরা। ডিসি জানিয়েছেন, গত […]
দূর্গা পূজার চতুর্থী থেকেই নবান্নে কন্ট্রোল রুম চালু।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- এবছর দুর্গাপুজোর চতুর্থী থেকেই নবান্নে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। ওই দিন থেকে 22143526 হেল্পলাইন নম্বরে ফোন করে যেকোনও ঘটনা বা দুর্ঘটনার কথা জানানো যেতে পারে। ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। কালীপুজোয় এই কন্ট্রোল রুম চলবে ১২ থেকে ১৬ নভেম্বর। এরপর ১৯ ও ২০ নভেম্বর […]






