পূর্ব বর্ধমান , ২০ সেপ্টেম্বর:- গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক যুবক। মন্তেশ্বর ব্লকে মামুদ পুর গ্রামে প্রতিবেশী মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত বাসু বাগ মন্তেশ্বর এর মামুদপুর গ্রামের বাসিন্দা। মামুদপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগ, শুক্রবার রাত্রে স্বামী বাড়িতে না থাকাকালীন সময়ে পাঁচিল টপকে ঢুকে প্রতিবেশী ওই যুবক তার শ্রীলতাহানি করে। ঘটনায় শনিবার মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে শনিবার রাতে গ্রেপ্তার করেছে। রবিবার তাকে কালনা আদালতে পাঠানো হয়।
Related Articles
উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার স্থানীয় সি এ মাঠ (মন মোহন উদ্যান ) এ অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হল
প্রদীপ সাঁতরা,১১ এপ্রিল:- বর্তমান করোনা ভাইরাস এর থাবা যখন সারা বাংলায় চেপে বসছে। সেই সময় লক ডাউন এই ১৭ তম দিনে সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য আজ থেকে উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার স্থানীয় সি এ মাঠ (মন মোহন উদ্যান ) এ অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হল যতো দিন পর্যন্ত লক ডাউন থাকে। এবং প্রত্যেক এলাকা বাসীদের […]
ফের কোচবিহারের নতুন করে আক্রান্ত ৩৭ , জেলায় মোট ৬৯।
কোচবিহার, ৩১ মে:- ক্রমেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে কোচবিহার জেলায়। ৩২ জনের পর আরও ৩৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। আক্রান্তরা সকলেই ভিন রাজ্য থেকে কোচবিহারে ফিরেছে বলে জানা যাচ্ছে।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। তাঁরা কোচবিহার, দিনহাটা, মাথাভাঙ্গা ও তুফানগঞ্জ মহকুমার বাসিন্দা। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্তরা কেউ ছিল […]
বৈদ্যবাটি-শেওড়াফুলি তৃণমূলের নতুন কমিটি ঘোষণা।
হুগলি, ২ মে:- এ বারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই পুনরায় গ্রাম বাংলায় তৃণমূল প্রার্থীদের দিকে দিকে জয়ী করবেন। মঙ্গলবার বৈদ্যবাটি শেওড়াফুলি ব্লক টাউন তৃণমূল কংগ্রেসের নব গঠিত কর্ম সমিতির তালিকা প্রকাশ করতে গিয়ে বৈদ্যবাটি শেওড়াফুলি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলেন্দু মুখোপাধ্যায় জানালেন এ রাজ্যে বিরোধীদের পায়ের তলায় কোন মাটি […]







