জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর:- কালচিনি ব্লকের ডীমা চা বাগান থেকে একটি বিশালাকার অজগর উদ্ধার করল বনকর্মীরা। শনিবার সকালে ডীমা চা বাগানের বীচ লাইনে একটি প্রায় আট ফুট লম্বা অজগর দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরের নিমতি রেঞ্জে খবর দেয় ঘটনাস্থলে নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে আট ফুট লম্বা অজগর টিকে উদ্ধার করে। বনদপ্তর সুত্রে খবর অজগরটিকে বনদপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Related Articles
করোনা আবহে লক্ষ্যাতড়া মহাশ্মশান কালী পুজোর উৎসবে ভাটা।
বাঁকুড়া , ১৪ নভেম্বর:- বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী আর এই নদীর তীরেই অবস্থিত বাঁকুড়া শহর সংলগ্ন লক্ষ্যাতড়া মহাশ্মশান কালী মন্দির। একটা সময় এই এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। 50 থেকে 60 বছর আগে কয়েকজন সাধক মিলে এই কালীপুজোর শুভ সূচনা করেছিলেন তখন থেকেই এই পুজো হয়ে আসছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগে পুজোর […]
গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলাকালীন বড়সড়ো বিপত্তি হুগলিতে।
হুগলি, ১ নভেম্বর:- দেবানন্দপুর বিশালক্ষী তলা এলাকায় গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলাকালীন ঘটে গেল বড়সড় বিপত্তি। কাজের মাঝেই রাস্তার একটি বড় অংশে ধস নামায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এই পাইপলাইন বসানোর কাজ চলছে, কিন্তু কাজের কোনো গতি নেই। তার উপর পর্যাপ্ত পরিকল্পনা বা সুরক্ষার ব্যবস্থা না থাকায় আজ ঘটল এই অঘটন। […]
প্রচারে বেরিয়ে বেহাল রাস্তা ও নিকাশির অভিযোগ শুনলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা
উত্তর ২৪ পরগনা, ২১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনা জেলার দুই বিধায়ক সুব্রত ঠাকুর ও অশোক কীর্তনিয়াকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরোলেন খড়দা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহা। সোদপুর নাটাগড়ের মহেন্দ্রনগর অটো স্ট্যান্ড থেকে প্রচারে বেরিয়ে বিস্তীর্ণ অঞ্চল এদিন ভোট প্রচার করলেন তরুণ বিজেপি প্রার্থী। প্রচারে বেরিয়ে তিনি মহেন্দ্রনগরের বাসিন্দাদের কাছ থেকে বেহাল রাস্তাঘাট […]








