হাওড়া , ১৭ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার মহালয়ায় ভোর থেকে তর্পণ করতে মানুষ আসেন গঙ্গার ঘাটে। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে নজরদারি ছিল পুলিশের। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে তর্পণ চলে হাওড়ার বিভিন্ন ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটগুলিতে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট সহ বালির বিভিন্ন ঘাটেও তর্পণের জন্য ভোর থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। রীতি মেনে সকলেই মহালয়ার ভোরেই পিতৃপুরুষকে তর্পণ করার জন্য তাঁরা হাজির হন। এবার কোভিড পরিস্থিতিতেও সেই ছবির পরিবর্তন হয়নি। গঙ্গার ঘাট গুলিতে নিরাপত্তা জোরদার করে হাওড়া সিটি পুলিশ। এছাড়াও কলকাতা রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে গঙ্গার ঘাটগুলিতে অতিরিক্ত নজরদারি চালানো হয়। যাতে না কোন দুর্ঘটনা ঘটে সেই কারণে পুলিশের তরফ থেকে বিভিন্ন রকম নিরাপত্তা নেওয়া হয়।
Related Articles
রাজ্য সফরে এসে আজ বেলুড় মঠে আসবেন নাড্ডা।
হাওড়া, ৯ জুন:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ বৃহস্পতিবার সকালে হাওড়ায় বেলুড় মঠে আসবেন। ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ বেলুড় মঠে আসবেন তিনি। মঠের মূল মন্দির সহ বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন।উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতায় আসেন জেপি নড্ডা। বুধবার সকাল থেকে একাধিক […]
জল ও বিদ্যুতের দাবিতে হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ।
হুগলি,২২ মে:- জল ও বিদ্যুতের দাবিতে জিটি রোড অবরোধ। শুধু জিটি রোড না কোন্নগর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ।পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশ কে হেনস্থা হয়ে ফিরতে হয়। বাসিন্দাদের দাবি ৪৮ ঘন্টা হয়ে গেল জল ও বিদ্যুৎ নেই। জল , ইলেকট্রিক না পাওয়ায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সকাল থেকে শুরু হয় দফায় […]
নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে রাজ্যের স্কুলগুলিতে তৈরি করা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাব।
কলকাতা, ১১ মে:- দেশের ভবিষ্যত নাগরিকদের ক্রেতা সুরক্ষার পাঠ দিতে সারা দেশের পাশাপাশি এরাজ্যের স্কুল গুলিতে স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করা হচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর উদ্যোগে ইতিমধ্যেই কলকাতায় ৬০ টি স্কুলে এধরণের ক্লাব গড়ে তোলা হচ্ছে। আগামী দিনে জেলাতেও একই ধরণের ক্লাব গড়ে তোলা হবে বলে BIS-এর পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী জানিয়েছেন। […]








