হাবড়া , ১৬ সেপ্টেম্বর:- উত্তর ২৪ পরগনার হাবড়া টুনিঘাটা মন্ডল পাড়া এলাকায় বুধবার ভোররাতে রামকৃষ্ণ মন্ডল,(৫৮) লিলা মন্ডল,(৫১) কে গুলি করে খুন করল স্থানীয় এক যুবক। পরিবার সুত্রে খবর কাশিপুর কলতলার যুবক তন্ময় বর রামকৃষ্ণ বাবুর ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করতো। এবং কিডন্যাপ করে পালায় পরে জেল খাটে তনময়। পুলিশ সূত্রে খবর এদিন রামকৃষ্ণ বাবুর বাড়িতে রাত আড়াইটে নাগাদ তনময় আসে এবং ছাদের দরজার তালা ভেঙে। এরপরই রামকৃষ্ণ বাবু ও তার স্ত্রী লিলারানী চোর এসেছে সন্দেহে বাইরে বেরোন কল পাড়ের কাছে প্রথম লিলা রানীকে মাথায় গুলি মারে ও রামকৃষ্ণ বাবুর বুকে গুলি মারে ঘটনা স্থলেই মৃত্যু হয় লিলা রানীর। রামকৃষ্ণ বাবুকে প্রথমে হাবরা হাসপাতাল ও পরে বারাসাত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলে আসেন হাবড়া থানার পুলিশ, দম্পতিকে খুনের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে, মূল অভিযুক্ত তনময় বর পলাতক।
Related Articles
সোমবার থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব।
কলকাতা, ৩ মার্চ:- আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বিভিন্ন দপ্তরের দফাওয়ারী বাজেট বরাদ্দ নিয়ে ৯ তারিখ থেকে আলোচনা শুরু হবে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধানসভার ১৩ তারিখ পর্যন্ত অধিবেশনের দিন স্থির হয়েছে। ওই সময়ে ৬ টি দফতরের দফাওয়ারি […]
উনি অমাবস্যার চাঁদ, অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না, নন্দীগ্রামে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ চন্দ্রিমার।
নন্দীগ্রাম, ১৪ মার্চ:- নন্দীগ্রামের সোনাচূড়ার ভাঙাভেড়াতে শহীদ মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমরা রক্তাক্ত খেলা খেলব না। কিন্তু ওই রাজনৈতিক দলকে ভারতের রাজনীতিতে শহীদ করতে হবে এখানে একজন ছিলেন, সেই ছেলেটির কথা, নাম যেন কি শুভ ইন্দু নয়, উনি আসলে অমাবস্যার চাঁদ ওনার নামে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না একজন ভুঁইফোড় বিজেপি নেতা যারা শহীদ করেছে […]
রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত।
কলকাতা, ২৭ এপ্রিল:- বাজেটের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্যে এগারোটি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উত্তর বারাসাত, ডায়মন্ড হারবার ,আরামবাগ, রামপুরহাট, ঝাড়গ্রাম, কোচবিহার, রায়গঞ্জ, পুরুলিয়া, তমলুক, জলপাইগুড়ি এবং উলুবেরিয়ায় এই নার্সিং কলেজগুলি তৈরি করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।প্রতিটি কলেজে একশো জন করে শিক্ষার্থী বিএসসি নার্সিং প্রশিক্ষণের সুযোগ পাবেন। একটি কলেজ তৈরি করতে […]






