শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর:- মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম দেবানন্দ যোশী (৫২)। সে শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ির গঙ্গানগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই ব্যক্তির কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে। তবে ওই ব্যক্তি কোথা থেকে আগ্নেয়াস্ত্র কি উদ্দেশ্যে নিয়ে এসেছে তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
Related Articles
২১শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জানালেন রাজীব।
হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাওড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি পাকুড়িয়া সহ বালি রাজচন্দ্রপুর, বালি নিশ্চিন্দায় দলের শহীদ দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন। পাশাপাশি হাওড়ার বালিতে ৫৩ নম্বর ওয়ার্ডে পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের শ্রমিক নেতা […]
হাওড়ায় করোনায় মৃত্যু পুলিশকর্মীর।
হাওড়া , ৭ জুলাই:- হাওড়ায় এবার পুলিশকর্মীর মৃত্যু হল করোনাতে। গৌতম পট্টনায়ক (৪৬) নামের চ্যাটার্জিহাট থানার ওই সাব ইন্সপেক্টর মঙ্গলবার সকালে কলকাতার সিএমআরআই হাসপাতালে মারা যান।হাওড়া পুলিশ কমিশনারেটে এই প্রথম কোনও পুলিশকর্মীর মৃত্যু হল। গত পাঁচদিন আগে শরীরে জ্বর নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসে। এরপর তিনি নিজেই […]
গোটা দেশেই এবার এক দেশ এক রেশন কার্ড কার্যকর হতে চলেছে।
কলকাতা,৪ ডিসেম্বর:- গোটা দেশেই এবার এক দেশ এক রেশন কার্ড কার্যকর হতে চলেছে। ২০২০ সালের জুন মাস থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। এই কার্ডের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। মূলত ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কথা ভেবেই এই এক দেশ এক রেশন কার্ড […]



