হুগলি , ১৪ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গতকাল ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল গোঘাটে। বিজেপি অভিযোগ করেছিল তৃণমূলের হাতে খুন হয়েছে ওই বিজেপি কর্মী। সোমবার মৃত বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় দোষীদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবিতে আরামবাগ মহকুমাশাসকের দফতরের সামনে ধারনায় বসলো বিজেপি নেতা কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ান্তন বসু, সৌমিত্র খাঁ সহ অনন্য বিজেপি নেতারা। সোমবার সারাদিন উত্তাল হয় আরামবাগ। থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগের কেন্দ্রে হুগলি গ্রামীণের এসপি। আরও অভিযোগ, খোঁজ নেই মৃত গণেশ রায়ের পরিবারেরও। তাদের অপহরণের অভিযোগ বিজেপির। তবে গোঘাটের ঘটনায় ময়নাতদন্তের পর গ্রামীণ পুলিশের এসপি তথাগত বসু জানিয়েছেন, এটা খুন নয়। গণেশ রায়কে মেরে ঝোলানো হয়নি।
Related Articles
বেঙ্গল এস টি এফ-র হাতে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক।
হাওড়া, ২৯ এপ্রিল:- সকালে বেঙ্গল এস টি এফ-র হাতে হাওড়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার হলো এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ জঙ্গি কার্যকলাপের সাথে যোগাযোগ। ধৃত ব্যক্তির নাম নান্নু মিঁয়া। বয়স চল্লিশ বছর। বাড়ি কোচবিহারের দিনহাটায়। গত বছরের আগস্ট মাসে রুজু হওয়া শাসন থানার একটি কেশে তদন্ত চলাকালীন বেঙ্গল এস টি এফ-র হাতে উঠে আসে কিছু […]
করোনা থেকে মুক্তির পর যক্ষা পরীক্ষা বাধ্যতামূলক জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- করোনা সংক্রমন থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে রোগীকে বাধ্যতামূলক ভাবে যক্ষা পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা রাজ্যের সব সরকার-বেসরকারি কোভিড হাসপাতাল কতৃপক্ষ এবং ল্যবরেটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল বা বাড়ি থেকে করনা রোগী মুক্ত হওয়ার এক থেকে তিন সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক ভাবে তার […]
আগামী বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছে।
কলকাতা , ৩ ডিসেম্বর:- আগামী বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ছে। জানুয়ারি মাস থেকে সরকারি কর্মীদের তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এই বিষয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পে কমিশনের ফলে রাজ্যের বছরে দুই হাজার কোটি […]




