হুগলি , ১১ সেপ্টেম্বর:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এলাকার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি উঠলো। শুক্রবার কন্যা সন্তান প্রসব করে কানাইপুরের বাসিন্দা সোনালী মন্ডল। কিন্তু এরপরেই ওই বাচ্ছার অবস্থার অবনতি হওয়ায় কোলকাতায় স্থানান্তর করে দেওয়া হয় নবগ্রাম থেকে। কিন্তু সারা দিন কোলকাতার বিভিন্ন হাসপাতালে ঘুরে কোথাও চিকিৎসা পাইনি প্রসূতি, এমন অভিযোগ পরিবারের। এরপর কোন্নগরের বেসরকারি হাসপাতালে বাচ্ছা ও মা কে নিয়ে আসার পর কোনো চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ পরিবারের। এমনকি নবগ্রামের বেসরকারি হাসপাতালের কেউ সদ্যোজাত এর পরিবারের সাথে কোথাও বলছে না বলে অভিযোগ। প্রসূতির পরিবার সকাল থেকে রাত অবধি হাসপাতালের দরজায় দরজায় ঘুরে চিকিৎসা না পাওয়ায় আবার রাজ্যের স্বাস্থ্যের ব্যবস্থা নিয়ে উঠলো প্রশ্ন। তবে নবগ্রামের হাসপাতাল কতৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চাইনি।
Related Articles
বিরাটের হাত ধরে বিরাট সাফল্য আসেনি ভারতের ! বিস্ফোরক গম্ভীর।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তখন থেকেই লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ২০১৭ সালে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়কত্বও ছেড়ে দেন মাহি। সেই বছর থেকে দেশকে তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এখনও পর্যন্ত ভারতীয় দলকে ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। […]
গোঘাটে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা।
হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের […]
২ রা সেপ্টেম্বর নবান্ন থেকে ভার্চুয়ালি কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ আগস্ট:- করোনা আবহেও ছেদ নয় ঐতিহ্যে। পরীক্ষা হয়নি। প্রকাশিত হয়নি মার্কশিটও। তা স্বত্বেও প্রতিবারের মত এবারও রাজ্য সরকার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স এর কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দোসরা সেপ্টেম্বর নবান্ন থেকে ভার্চূয়ালি তাদের সংবর্ধিত করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও তপশিলী জাতি, উপজাতি ভুক্ত কৃতী ছাত্র-ছাত্রীদেরও তিনি সংবর্ধিত করবেন। […]



