স্পোর্টস ডেস্ক , ১১ সেপ্টেম্বর:- আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে ফিরতে পারবেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের একবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগে গত কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। তবে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গোয়েজের সঙ্গে আলোচনার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ। এর ফলে আবারও মাঠে নামতে মেসির জন্য আর কোনও বাধা থাকল না। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারক ওই ম্যাচে চিলির (Chile) গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেসি। এরপর রেফারি মেসিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। আর মাঠের সেই শাস্তির পর মেসি নিজের রাগ আর সামলাতে পারেননি। কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। সেই ঘটনার পরই মেসিকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করে কনমেবল এবং ৫০ হাজার ডলার জরিমানাও করে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের একেবারে শুরু থেকেই খেলতে পারবেন এল এম টেন।
Related Articles
চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক কলেজ ছাত্রী।
হুগলী, ৩০ ডিসেম্বর:- চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক কলেজ ছাত্রী। আহত ছাত্রীর নাম শ্বয়তা সিং,বাড়ি রিষড়ায়। হাওড়া ইগনোর কলেজের বিয়ে থার্ড ইয়ারের ছাত্রী। আহত ছাত্রীকে ভর্তী করা হয়েছে শ্রীরামপুর ওয়াল্ হাসপাতালে। তার সঙ্গে থাকা বান্ধবী জানান, রিষড়া স্টেশন থেকে দু জনে হাওড়া- ব্যান্ডেল লোকালে উঠে শ্রীরামপুর আসার জন্য। শ্রীরামপুর তিন নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকার […]
বেলুড়ে হয়ে গেল তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও কর্মশালা।
হাওড়া, ৩১ ডিসেম্বর:- হাওড়ার বেলুড়ে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও কর্মশালার সমাপ্তি হলো। বেলুড় সরস্বতী ব্যায়াম মন্দিরে রূপরেখা অঙ্কন শিক্ষাকেন্দ্রের আয়োজনে ওই চিত্র প্রদর্শনী ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী সহ বিশিষ্ট চিত্রশিল্পী তথা সংস্থার কর্ণধার অমিত খাঁ’র ছবি স্থান পায় এই প্রদর্শনীতে।শুধুমাত্র ছবি নয়, বুক কভার সহ কাগজের তৈরি বিভিন্ন কাজও স্থান পেয়েছিল […]
স্বরাষ্ট্রমন্ত্রীর পুরোহিত্যে আগামী শনিবার রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক।
কলকাতা, ১০ ডিসেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে আগামী শনিবার রাজ্যে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে চলেছে।তার আগে ওই বৈঠকের প্রস্তুতি সহ নানা বিষয় আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা রাজ্য সরকারের সঙ্গে একদফা বৈঠকে বসছেন। আগামী সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে ভার্চুয়াল এই বৈঠক হবে বলে […]






