স্পোর্টস ডেস্ক , ৬ সেপ্টেম্বর:- আসন্ন দ্বিতীয় ডিভিশন আইলিগের বাছাই পর্বের আগে ইস্ট-মোহনের প্রাক্তন ফরওয়ার্ড সুভাষ সিংহকে সই করিয়ে আক্রমণ ভাগের শক্তি বাড়িয়ে নিলো মহামেডান স্পোর্টিং। ভারতীয় ফুটবলে জার্নিম্যান রূপে পরিচিত ৩০ বছর বয়সী এই মণিপুরী ফরওয়ার্ড তার এগারো বছরের পেশাদার কেরিয়ারে ইতিমধ্যেই ১৫টি ক্লাবে খেলে ফেলেছেন। মাত্র ১৯ বছর বয়সে ২০০৯ সালে এয়ার ইন্ডিয়াতে কেরিয়ার শুরু করা সুভাষ আইলিগে ইস্টবেঙ্গল, সালগাওকার, পুনে এফসি, শীলং লাজং, ভারত এফসি, মোহনবাগান, নেরোকা এফসি এবং রিয়াল কাশ্মীরের জার্সি গায়ে খেলেছেন। এর পাশাপাশি তিনি মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএলেও খেলেছেন। সুভাষ ভারতীয় অনুর্ধ-১৯ এবং অনুর্ধ-২৩ দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন, সুতরাং এহেন অভিজ্ঞ ফুটবলারের অন্তর্ভুক্তিতে দ্বিতীয় ডিভিশন আই লিগের বাছাইপর্বে মহামেডান দলের লাভ হবে। আজ দুপুরে কলকাতায় পা রাখবেন, যেখানে তার বাধ্যতামূলক কোভিদ-১৯ টেস্ট হবে যাতে নেগেটিভ আসলে তবেই তিনি কল্যাণীতে দলের সাথে আবাসিক শিবিরে যোগ দেওয়ার অনুমতি পাবেন।
Related Articles
প্রশাসনের অনুমতি ছাড়াই রাস্তায় ব্যারিকেট দিল মাথাভাঙ্গায় , প্রতিবাদ করায় আক্রান্ত সাংবাদিক।
কোচবিহার , ২৮ জুলাই:- করোনা আবহের মধ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটল মাথাভাঙায়। আজ মাথাভাঙার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ওই ঘটনা ঘটে। আক্রমণের শিকার হন মাথাভাঙায় দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করে আসা বিশ্বজিৎ সাহা। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে ইতিমধ্যেই মাথাভাঙা থানার সামনে অবস্থান আন্দোলন করছেন সেখানকার সাংবাদিকরা। জানা গিয়েছে, সাংবাদিক বিশ্বজিৎ […]
মুখ্যমন্ত্রী সম্পর্কে সোস্যাল মাধ্যমে কুরুচিকর ট্যুইট, সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের।
হাওড়া, ১৬ জুন:- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সোস্যাল মাধ্যমে কুরুচিকর ট্যুইট করার অভিযোগে নাগপুর নিবাসী সুনয়না হোলে’র বিরুদ্ধে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হলো। কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবলীনা ঘোষ দাস শুক্রবার দুপুরে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় আসেন এবং সেখানেই নাগপুরের সুনয়না হোলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, […]
রাজ্য সরকারের কাছে রং কারখানা তৈরির প্রস্তাব আদিত্য বিড়লা গ্রুপের।
কলকাতা, ২১ অক্টোবর:- আদিত্য বিড়লা গ্রুপ রাজ্যে একটি রং কারখানা তৈরির প্রস্তাব দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। সংস্থার কার্যনির্বাহী সভাপতি সুনীল বাজাজ আজ এই বিষয়ে মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদির সঙ্গে নবান্নে বৈঠক করেন। খড়্গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি রঙ কারখানা তৈরীর জন্য রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছে ওই শিল্প সংস্থা। বৃহস্পতিবার আদিত্য বিড়লা […]





