গোঘাট , ৫ সেপ্টেম্বর:- গোঘাটের চারকোল এলাকায় শিশু মৃত্যু, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নার্সিংহোমের মালিকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। এক বছর আগে আরামবাগের মেয়ের সাথে গোঘাটের ছেলের বিয়ে হয়।গত ৪ তারিখে দেওয়াল চাঁপা পরে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযোগ গত ৮ তারিখে মেয়ের বাড়ির লোকজন মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলে।তাদের কথা মত মেয়েকে বাপের বাড়ি পাঠানো হয়।এরপর এদিন ছেলের বাড়ির সদস্যদের অভিযোগ মেয়ের বাড়ির সদস্যরা আট মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে শিশুকে নষ্ট করিয়ে দেয়।খবর জানা জানি হতেই নার্সিংহোমের মালিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ছেলের বাড়ির লোকজন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
গরমের মধ্যে মেকআপ না করলে স্ক্রিন ঠিক থাকবে না, রচনা।
হুগলি, ১৬ এপ্রিল:- আজ হুগলি চুঁচুড়া পুরসভার ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন ১ নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা এলাকা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুড খোলা গাড়ি নয়। এবার ছাঁউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে […]
স্ত্রীর মাথায় হাতুড়ির আঘাত স্বামীর , ঘটনাস্থলেই মৃত্যু স্ত্রীর।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- রাগের মাথায় স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত। ঘটনাস্থলেই মৃত্যু হলো স্ত্রীর। এদিকে, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আটক করেছে অভিযুক্ত স্বামীকে। মঙ্গলবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার শ্রীরাম ঢ্যাং রোডে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুইটি সাউ (২৮)। স্বামী শুভম সাউ (৩০)। শুভমবাবু নিজেরই অ্যাপ নির্ভর গাড়ি চালাতেন। সম্প্রতি আর্থিক […]
খড়িয়ালে এমাজন কোম্পানির গোডাউনে কাজ করে বেতন না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা
হুগলি , ১ ডিসেম্বর:- কাজ করে টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার অন্তর্গত খড়িয়াল এলাকার এমাজন গোডাউনে। এখানকার শ্রমিকরা জানায় মাহিন্দ্রা লজেস্টিক এর তত্ত্বাবধানে এই গোডাউন থেকে এমাজন কোম্পানির ডেলিভারি হয়। কিন্তু কোম্পানি এখন তাদের বকেয়া বেতন না দিয়ে রাতের অন্ধকারে গোডাউন ফাঁকা করে চলে যাওয়ার চেষ্টা করছে। বকেয়া বেতনের […]










