হুগলি , ৪ সেপ্টেম্বর:- শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় কার্যত উৎপাদন বন্ধ হয়ে গেলো চাঁপদানির নর্থ-ব্রুক জুট মিল। এই জুটমিলে কাজ করে প্রায় চার হাজার শ্রমিক। তার মধ্যে ছশো শ্রমিক রয়েছে অস্থায়ি ভাবে। এই শ্রমিকদের কাজ দিতে চাইছে না মিল কর্তৃপক্ষ। বাইরে থেকে লোক নিয়ে এসে কন্ট্রাক্টে কাজ করাতে চাইছে কম পয়সায়। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। এরই প্রতিবাদ করেছিল কয়েকজন শ্রমিক। সেই কারনে পাচ জন কে গেটের বাইরে করে দিয়েছে। এরপরই মিলের স্থায়ি অস্থায়ী সব শ্রমিক কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবি যতক্ষন না এই সমস্যার সমাধান হয় তারা কাজে যাবে না।এছাড়া কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরল নর্থ ব্রুক জুট মিলের শ্রমিকরা। তবে এখনো পর্যন্ত সাসপেনশনের নোটিশ না দিলেও শ্রমিকদের উদ্যেশ্যে সতর্কতা মূলক নোটিশ গেটের সামনে ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ।
Related Articles
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফালেইরো।
কলকাতা ,১৫ নভেম্বর:- গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে বিধানসভা ভবনে গিয়ে তিনি বিধানসভার সচিব তথা রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা করেন। সঙ্গে ছিলেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং উপ-মুখ্য সচেতক তাপস রায়। অর্পিতা ঘোষ পদত্যাগ করায় রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের একটি […]
বাবুঘাটে আজও চলছে প্রতিমা বিসর্জন , ঘাটে ঘাটে চলছে স্যানিটেশন
কলকাতা , ২৭ অক্টোবর:- বাবুঘাটে আজও চলছে প্রতিমা বিসর্জন, ঘাটে ঘাটে চলছে স্যানিটেশন। আজ একাদশী বাজা কদম তলা ঘাটে একাদশী দিন চলছে প্রতিমা বিসর্জন। আগামী ২৯ শে অক্টোবর পর্যন্ত বাবুঘাট সহ কলকাতার বেশ কয়েকটি ঘাটে প্রতিমা বিসর্জনের কাজ চলবে। কোভিড পরিস্থিতিতে প্রতিটি খাটে এক ঘন্টা অন্তর স্যানিটেশন কাজ করা হচ্ছে। সাধারণ মানুষকে কোভিড পরিস্থিতিতে সহযোগিতা […]
বছরের প্রথম দিনেই বিপুল পরিমাণ গাঁজা সহ আটক এক ব্যক্তি হাওড়ায়।
হাওড়া, ১৫ এপ্রিল:- বাংলা নববর্ষের প্রথম দিনেই শনিবার সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসের বেলেপোলের কাছে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। জানা গেছে, দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের অফিসাররা সন্দেহভাজন একটি গাড়িকে নাকা চেকিং চলার সময় বেলেপোলের কাছে আটকায়। ওই গাড়িটি তল্লাশি করতেই সেখান থেকে প্রায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ি চালক […]





