কলকাতা , ৪ সেপ্টেম্বর:- করোনায় মৃত রোগীর পরিবারের কাছ থেকে বাড়তি টাকা দাবি করার অভিযোগে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন কলকাতার রুবি হাসপাতালকে দোষী সাব্যস্ত করেছে । কমিশনের প্রধান প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় শুনানিতে রোগীর পরিবার ও হাসপাতাল দুপক্ষের বক্তব্য ও নথিপত্র পরীক্ষার পর রোগীর পরিবারের পক্ষে রায় দেন । জানা গেছে, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা বৃদ্ধা দীপালি বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে প্রায় ১৪ দিন রুবি জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিম্নবিত্ত পরিবারের ওই রোগীর ভর্তির সময় ২.২৫ লক্ষ টাকা জমা নেওয়া হয়। রোগীর মৃত্যুর পর আরও ৩.৯২ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিয়োগ। রোগীর পরিবার তাঁদের পক্ষে অত টাকা মেটানো সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ার পরই হাসপাতালের তরফে তাদের হুমকি দেওয়া হতে থাকে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখার পর কমিশন রায় দিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের কাছ থেকে ২.৭২ লক্ষ টাকা অতিরিক্ত দাবি করেছিল। রোগীর পরিবার চিকিৎসা খরচ বাবদ শুধুমাত্র ওই হাসপাতালকে আর ১ লক্ষ ২০ হাজার টাকা দিতে হবে । ৫,০০০ টাকার মাসিক কিস্তিতে ওই টাকা মিটিয়ে দেওয়া যাবে। এই রায় হাসপাতাল ও রোগী পরিবার উভয় পক্ষই মেনে নিয়েছে বলে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান। অন্যদিকে, এদিন স্বাস্থ্য কমিশন আরও একটি অভিযোগ খতিয়ে দেখে। গত ৩ জুলাই এক অন্তঃসত্ত্বা মহিলা অসুস্থ হয়ে বেহালার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন। সেখানে তাঁকে আয়রন ইঞ্জেকশন দেওয়া হয়। পরিবারের অভিযোগ, ওই ইঞ্জেকশন দেওয়ার পরই অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু হয়। এদিন সেই অভিযোগ খতিয়ে দেখে কমিশনের তরফে হাসপাতালে সেসময় কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ এবং যিনি ইঞ্জেকশন দিয়েছেন, তাঁদের সকলের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
আগামীকাল আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জুন:- মঙ্গলবার আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলের দিকে আদ্যাপীঠ মন্দিরে যেতে পারেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আদ্যাপীঠ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া তার অন্য কোনও কর্মসূচির কথা এ পর্যন্ত জানা যায়নি। মুখ্যমন্ত্রী সকলকে ঘিরে আদ্যাপীঠ এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। Post Views: 352
গাছ কাটার খবর পেয়েই তৎপর পুলিশ, আটক পাঁচ ঠিকা কর্মী।
হাওড়া, ১৩ সেপ্টেম্বর:- বেআইনিভাবে একের পর এক গাছ কেটে পুকুর বুজিয়ে চলছিল প্রোমোটিংয়ের কাজ। এই খবর জানতে পেরেই এলাকার মানুষ খবর দেয় পুলিশকে। বুধবার দুপুরে অবশেষে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। গাছ কাটার কাজ বন্ধ করে দেয় পুলিশ। প্রোমোটারের ৫ ঠিকা কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, হাওড়া পুর এলাকার ২৩ […]
ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অক্সিজেন ছাড়াই ধৌলগিরি পর্বত শৃঙ্গ জয় করলেন।
সুদীপ দাস, ১ অক্টোবর:- ঘড়ের মেঝেতে চল্টা উঠেছে। সারাঘরটাই অগোছালো। বাবা তপন বসাক কঠিন রোগ অ্যালজাইমা ডিমেনসিয়ায় আক্রান্ত। মা স্বপ্না বসাক ঘরের কাজ নিয়েই ব্যাস্ত থাকেন। বোন তমালি বসাক সংসারে একটু বেশী রোজগারের আশায় একটি প্যাথলজিতে কাজ করছেন। এক কথায় অতিব সাধারন পরিবার। এই পরিবারের বড় মেয়েই পিয়ালী বসাক। চন্দননগর কাঁটা পুকুর মেন রোডের বাসিন্দা […]






