নবান্ন , ২ সেপ্টেম্বর:- বর্তমান অতিমারি পরিস্থিতি ও গন পরিবহন ব্যবস্থা মসৃণ না হওয়ায় রাজ্যের ৭৫ শতাংশ পরীক্ষার্থী গতকাল থেকে শুরু হওয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারেননি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে সাংবাদিকদের তিনি বলেন এখনই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের কাছে এই রাজ্য সহ অনেক রাজ্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানালেও তা মানা হয়নি। যে সব পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারলেন না তাদের জীবনের কথা মাথায় রেখে এই বিষয়ে আরও একবার ভেবে দেখা উচিত ছিল। আরো একবার সিদ্বান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন।
Related Articles
প্ররোচনা মূলক মন্তব্য যারাই করছেন তাদের প্রচার থেকে সরিয়ে দেবার দাবি কমিশনে জানালেন সুজন চক্রবর্তী।
কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচনী প্রচারে যারাই প্ররোচনা মূলক মন্তব্য করেছেন তাদেরকেই প্রচার থেকে সরিয়ে দিতে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। প্ররোচনা মূলক মন্তব্য করায় নির্বাচন কমিশন বিজেপি নেতা রাহুল সিনহা কে ৪৮ ঘণ্টার জন্য প্রচার থেকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে সুজন বাবু আজ একথা […]
চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক কলেজ ছাত্রী।
হুগলী, ৩০ ডিসেম্বর:- চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক কলেজ ছাত্রী। আহত ছাত্রীর নাম শ্বয়তা সিং,বাড়ি রিষড়ায়। হাওড়া ইগনোর কলেজের বিয়ে থার্ড ইয়ারের ছাত্রী। আহত ছাত্রীকে ভর্তী করা হয়েছে শ্রীরামপুর ওয়াল্ হাসপাতালে। তার সঙ্গে থাকা বান্ধবী জানান, রিষড়া স্টেশন থেকে দু জনে হাওড়া- ব্যান্ডেল লোকালে উঠে শ্রীরামপুর আসার জন্য। শ্রীরামপুর তিন নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকার […]
অতিমারীর আবহে কলকাতা ও হলদিয়া বন্দরে বিশেষ সুরক্ষা বিধি নেওয়া হলো।
কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা অতিমারীর আবহে কলকাতা ও হলদিয়া বন্দরে বিশেষ সুরক্ষা বিধি বলবত করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন। বন্দর চেয়ারম্যান বিনীত কুমার প্রতি ঘণ্টায় ডক ও সংলগ্ন এলাকা সাফাই ও স্যানিটাইজেশনের নির্দেশ দিয়েছেন। কর্মীদের কোভিড সংক্রান্ত বিধি নিষেধ অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর হাসপাতালে প্রস্তুত […]



