কলকাতা , ২৭ আগস্ট:- কলকাতা মহানগর ও লাগোয়া শহরতলিতে লকডাউনের ব্যপক প্রভাব লক্ষ করা যাচ্ছে।রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ শহরের রাস্তাঘাট প্রায় জন শূন্য। তারই মধ্যে রয়েছে কড়া পুলিশি পাহারা। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার থেকে বেহালা, যাদবপুর, গড়িয়া-সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। চলছে নাকা চেকিং। সকালে লেক টাউন ও যশোর রোড ক্রসিং থেকে, লকডাউন অমান্য করার জন্য ২ টি গাড়ি সহ চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ।অন্য দিকে আজ কলকাতা পুলিসেট তরফে লেক টাউন কলেজ মোড় সহ বেশ কিছু জায়গায় থার্মাল চেকিং এর ও উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তায় বের হওয়া মানুষকে কারণ জিজ্ঞাসা করার পাশাপাশি তাদের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করে দেখা হচ্ছে। তাপমাত্রা বেশি থাকলে তাদের ফিরে যেতে অনুরোধ করা হচ্ছে পুলিশের তরফে।
Related Articles
বেলুড়ে দুই প্রতিবেশী পরিবারের বিবাদ ঘিরে মারপিট। গায়ে গরম ভাতের ফ্যান ছোঁড়ার অভিযোগ। গ্রেফতার ১।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- পুরানো জমি বিবাদ ও বাড়ির সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্রকরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বেলুড়ে। একপক্ষের লাঠি, বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ার পাশাপাশি অন্যপক্ষের বিরুদ্ধে গরম ভাতের ফ্যান ছোঁড়ার অভিযোগ ওঠে। গরম ভাতের ফ্যানে ঝলসে আহত হন দুই মহিলা সহ তিনজন। পাল্টা লাঠি নিয়ে মারধরের অভিযোগ অন্য পরিবারের। […]
ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যসরকারের সহায়তা চাইলেন বিধায়ক।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গে ডেঙ্গুর প্রকোপ রুখতে রাজ্য সরকার একই রকম ভাবে সক্রিয় বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষত শিলিগুড়িতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহতা নিয়ে আজ বিধানসভায় সেখানকার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অধ্যক্ষের দৃষ্টি আকর্ষন করেন।ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারের সহায়তা চান। ডেঙ্গু প্রবণ এলাকায় মেডিক্যাল টিম ও […]
চুঁচুড়ায় গঙ্গার ঘাট পরিদর্শনে পরিবহন দপ্তরের প্রতিনিধিরা।
হুগলি, ১৭ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের ৬ জনের প্রতিনিধি দল পরিদর্শন করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন গঙ্গার ঘাট গুলি। তাঁরা বিভিন্ন ঘাট পরিদর্শন করে আগামী দিনে ঘাট গুলির সংস্কার সহ বিভিন্ন পরিকল্পনা রাখছেন বলে জানা যায়। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দীপ অধিকারী জানান এই পরিবহন দপ্তরের ৬ জনের প্রতিনিধি দল বিভিন্ন ঘাট গুলি […]






