হাওড়া , ২৭ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন চলছে। একে লকডাউন, তার উপর সকালের দিকে বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট এদিনও প্রায় ফাঁকা। শহরে দোকান বাজার সব বন্ধ রয়েছে। সিটি পুলিশ এলাকায় রয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা গার্ডরেল দিয়ে আংশিক ঘেরা রয়েছে। এদিনও লকডাউনে হাওড়া ব্রিজে কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে।
Related Articles
লটারিতে রাতারাতি ভাগ্য বদল পরিযায়ী শ্রমিকের।
মালদা, ১৭ জানুয়ারি:- এক লটারিতেই রাতারাতি ভাগ্য বদল। ছিলেন পরিযায়ী শ্রমিক,হয়ে গেলেন কোটিপতি। গল্প হলেও সত্যি! সদ্য কোটিপতি হওয়া যুবকের নাম মুন্না আলি (৩০)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রীজ মোড়ে টিকিট বিক্রেতা ইসারুল হকের কাছ থেকে ১৫০ টাকা দিয়ে ২৫ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নম্বর […]
কৃষ ও কীর্তনের খোঁজে চুঁচুড়া থানায় অবস্থান দুই পরিবারে।
সুদীপ দাস, ১৬ জুলাই:- কৃষ ও কীর্তনের খোঁজে থানায় অবস্থান দুই পরিবারের সহ প্রতিবেশীর। গত ৩০শে জুন থেকে নিখোঁজ ব্যান্ডেলের সাহাগঞ্জ ডানলপ এলাকার দুই বন্ধু কৃষ মিশ্র ও কীর্তন প্রসাদ গুপ্ত। দুজনেই এবছর দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। গত ৩০শে জুন স্থানীয় মাঠে খেলার নাম করে বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। […]
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পাল্টা সভা ১৯ তারিখ খেজুরিতে , আজ সভা থেকে ঘোষণা শুভেন্দুর।
পূর্ব-মেদিনীপুর , ৮ জানুয়ারি:- শুভেন্দুর সভায় শহীদ পরিবার। জনতার ঢলে নন্দীগ্রামের বিজেপির সভা বিশৃঙ্খলা কারণে অনেকে বক্তৃতা দিতে পারলেন না নন্দীগ্রামের সভায়। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামে চলছিল রাজনৈতিক টালবাহানা। রাজনৈতিক দল পরিবর্তন করে বিজেপির যাওয়ার পর আজ শুভেন্দু অধিকারী কাছে ছিলো শক্তির পরীক্ষা। প্রায় পঞ্চাশ হাজার লোক উপস্থিত ছিলেন এই সভায়। সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই […]






