স্পোর্টস ডেস্ক , ২৬ আগস্ট:- ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে আগ্রহী সুরেশ রায়না। দেশের অন্যান্য প্রান্তের তুলনায় ক্রিকেটে অনেকটা পিছিয়ে জম্মু ও কাশ্মীর। গুলির শব্দেই সেখানে সাধারণের ঘুম ভাঙে। তাই সেই পরিবেশ থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জটা অত্যন্ত কঠিন। আর ঠিক এই ক্ষেত্রেই সাহায্য করতে ইচ্ছুক বাঁ-হাতি ব্যাটসম্যান। জম্মু ও কাশ্মীরের DGP দিলবাগ সিংকে ইতিমধ্যেই লিখিতভাবে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। পিছিয়ে পড়া বাচ্চাদের ক্রিকেট খেলায় উদ্বুদ্ধ করতে চাওয়ার প্রস্তাব দিয়েছেন রায়না। নিজের ক্রিকেট কেরিয়ারের ১৫ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভূস্বর্গে তরুণদের ব্যাট-বল হাতে তুলে নিতে উৎসাহ দিতে চান তিনি। চিঠিতে তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত গ্রাম, স্কুল, কলেজ থেকে প্রথমে প্রতিভা বাছাই করে তাদের একসঙ্গে প্রশিক্ষণ দেবেন তিনি। যাতে তারাই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের মুখ উজ্জ্বল করে। উল্লেখ্য গত ১৫ অগস্ট ধোনির সঙ্গে অবসর ঘোষণা করেছেন রায়না। এখন আসন্ন আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) রয়েছেন রায়না। কোয়ারেন্টাইন পিরিয়ড কাটলেই নেমে পড়বেন প্র্যাকটিস।
Related Articles
ডাউন দুন- এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
হাওড়া, ২৫ জুন:- ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় এবার বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠলো। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে বিহারের খুরদা স্টেশনে। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসে বহিরাগত কিছু যুবক ওই হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, সংরক্ষিত কামরায় ওঠা এক বহিরাগত যাত্রীকে সিটে বসতে বারণ করায় তিনিই ‘বৈধ’ যাত্রীদের দেখে নেওয়ার হুমকি […]
দিনহাটার পুঁটিমারিতে রেল লাইনের ধারে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
কোচবিহার,২৫ মার্চ:- করোনার আতঙ্কের মাঝে একটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটার পুটিমারিতে। ঘটনাটি ঘটেছে পুটিমারি শিমলতলা রেল গেটের পাশে রেল লাইনের ধারে। ওই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পরতেই স্থানীয় লোকজন ভিড় জমাতে শুরু করে। পরে পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে রেল পুলিশ এসে আলিপুরদুয়ারের বোম স্কোয়াডকে খবর দেয়। পরে […]
খেলা শেষ হবে বিকাশ আরম্ভ হবে খড়্গপুরের নির্বাচনী জনসভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর।
পশ্চিম মেদিনীপুর , ২০ মার্চ:- খেলা শেষ হবে বিকাশ আরম্ভ হবে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের BNR ময়দানে নির্বাচনী জনসভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর। পাশাপাশি একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বর্তমান রাজ্য সরকারকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী, পাশাপাশি খড়গপুর নির্বাচনী জনসভা থেকে আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রীর। পাশাপাশি তিনি আরো বলেন দিদি কে আপনারা বিশ্বাস করেছেন আর দিদি […]




