বসিরহাট, ২৪ আগস্ট:- বাংলাদেশ থেকে পালিয়ে আসা কুখ্যাত জলদস্যু কে গ্রেপ্তার কোরলো বসিরহাট থানার পুলিশ। জানা যায় ধৃত ওই কুখ্যাত জলদস্যু জনাব ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের আটকে রেখে মুক্তিপণ আদায় করত। গত কয়েক মাস আগে বাংলাদেশের কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়া এক মৎস্যজীবীর নৌকা আটকে রেখে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। বাংলাদেশ পুলিশের তাড়া খেয়ে ভারতে পালিয়ে আসে ওই কুখ্যাত জলদস্যু। তারপর বাংলাদেশ পুলিশ বসিরহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। বসিরহাট থানার পুলিশ তল্লাশি চালিয়ে বসিরহাটের চিতাগ্রাম থেকে ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে।এখনো পর্যন্ত পলাতক ওই কুখ্যাত দুষ্কৃতীর দুই সাগরেদ।
Related Articles
সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের সহায়তা করতে এগিয়ে এলো প্রেসিডেন্সি কলেজের কৃতি প্রাক্তনীরা।
কলকাতা, ১০ আগস্ট:- সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে রাজ্য সরকারের পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার এবার প্রেসিডেন্সি কলেজের কৃতি প্রাক্তনীদের সহায়তা নেবে। এই উদ্দেশ্যে মঙ্গলবার প্রেসিডেন্সি প্রাক্তনী সংসদের সঙ্গে এসএনটিসিএসএসসি-র একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক সুরজিৎ কর পুরকায়স্থর উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষর করেন […]
ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোন জায়গা নেই – কেশব প্রসাদ মৌর্য।
সুদীপ দাস ,২০ ডিসেম্বর:- ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোন জায়গা নেই। নারদা কান্ডে নাম জড়িত শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পরের দিনই চুঁচুড়ায় এসে সাংবাদিকদের জানিয়ে দিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন চুঁচুড়ায় একগুচ্ছ দলীয় কর্মসূচীতে আসেন কেশব প্রসাদ। উপ-মুখ্যমন্ত্রীর কনভয় প্রথমে আসে চুঁচুড়ায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়ে। সেখানে এসে তিনি কিছুক্ষন দলীয় কার্যকর্তাদের […]
আইসিডিএস বাচ্চাদের খাবার চুরি করার অপরাধে ঘরের মধ্যে আটকে রেখে দিদিমণিকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা।
দ:২৪পরগনা,৬ মার্চ:- পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের সাগর মাধবপুর63নম্বরআইসিডিএস সেন্টারের বাচ্চাদের খাবার সামগ্রী চুরি করার অপরাধে সেন্টারের দিদিমণিকে আটকে বিক্ষোভপাথরপ্রতিমা ব্লকের বেশকিছু আইসিডিএস সেন্টারের দিনের-পর-দিন বাচ্চাদের খাবার সামগ্রী চুরির ঘটনা ঘটছে। পাথর প্রতিমার সিডিপিও ও সুপারভাইজারদের জানিয়ে কোনো কাজ হচ্ছেনা বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায় সাগর মাধবপুর 63 নাম্বার সেন্টারের দিদিমণি […]







