স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আইপিএল খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ভারতীয় ব্রিগেড। আমিরশাহি পৌঁছেই নিয়ম মেনে প্রত্যেক ক্রিকেটার ছয় দিনের আইসোলেশনে রয়েছেন। সেই আইসোলেশনেও ফিটনেস ট্রেনিং করতে দেখা গেল সিএসকে-র সুরেশ রায়নাকে। তাজ দুবাইয়ের হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন। সেখানেই ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। ব্যস্ত ফিটনেস ট্রেনিংয়ে। সেই ভিডিয়োতেই দেখা গেল গগনচুম্বী বর্জ খালিফার একটা ঝলকও। এই ছয় দিনের আইসোলেশনে থাকাকালীন তিনবার কোভিড পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই মিলবে অনুশীলনের অনুমতি।
Related Articles
রিভিউতে ৭ নম্বর বেড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় জুড়ল ডোমজুড়ের অভিজিতের নাম।
হাওড়া, ৮ আগস্ট:- রিভিউতে ৭ নম্বর বেড়ে রাজ্যের মেধা তালিকায় জুড়ল ডোমজুড়ের অভিজিতের নাম। বাবা গৌতম পাল পঞ্চায়েতের কর্মী। মা গৃহবধূ। এরকম সাধারণ পরিবার থেকে উঠে আসা হাওড়ার ডোমজুড়ের ভান্ডারদহ পালপাড়ার অভিজিৎ পাল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান অর্জন করেছে। যদিও মেধা তালিকা যখন প্রকাশিত হয়েছিল তখন তার সম্ভাব্য র্যাঙ্ক […]
আত্মবিশ্বাসী থাকলেও প্রথম ম্যাচে নামার আগে মাঠ নিয়ে কিন্তু কিছুটা চিন্তায় কিবু।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৯ নভেম্বর:- অপেক্ষা আর কয়েক ঘন্টার। তারপরই আইজলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবারের আই লিগ অভিযান শুরু করছে মোহনবাগান। প্রথম ম্যাচই অ্যাওয়ে হওয়ায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছে দল। তবে একইসঙ্গে আই লিগের প্রথম ম্যাচে নামার আগে নিজের দল নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী বাগান কোভ কিবু ভিকুনা । শুক্রবার ম্যাচের আগের দিন সাংবাদিক সন্মেলনে কিবু ভিকুনা […]
চন্ডীতলা নবজাগরণ সংঘের দূর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো।
চিরঞ্জিত ঘোষ , ১৩ সেপ্টেম্বর:- আজ সকালে চন্ডীতলা নবজাগরণ সংঘের দূর্গা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন হলো। রাজ্যের কৃষিজ বিপনন মন্ত্রী তপন দাশগুপ খুঁটি পুজোর উদ্বোধন করেন। উদ্বোধন এর পর তপনবাবু বলেন বর্তমানে সারা বিশ্বজুড়ে যে করোনার আবহাওয়া চলছে তারই মধ্যে আমাদের সমস্ত কিছু পালন করতে হচ্ছে দুর্গাপূজা হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির প্রাণের উৎসব, […]







