হাওড়া , ২৩ আগস্ট:- মোটর বাইক রাখাকে কেন্দ্র করে বচসা। আর এর জেরে মারপিট, ইটবৃষ্টি ও বোমাবাজির ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড় থানা এলাকায়। ঘটনায় আহত বেশ কয়েকজন। রবিবার এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের রশিকল এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইক রাখা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে চলে মারপিট, ইঁটবৃষ্টি। এই অশান্তির মধ্যে বিপক্ষকে লক্ষ্য করে বোমা ছোঁড়ারও অভিযোগ ওঠে। একটি গাড়ি পার্কিং করে রাখা ছিল। সেই গাড়ি সরাতে গেলেই গাড়ির মালিক এসে বচসা শুরু করেন বলে অভিযোগ। এর প্রতিবাদ করলে অশান্তি শুরু হয়। পুলিশ জানিয়েছে, এদিন সকালে বাইক রাখাকে কেন্দ্র করে গন্ডোগোল হয়। ইঁট বৃষ্টি হয়। তবে বোমা ছোঁড়ার ঘটনা পুলিশ অস্বীকার করে। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Related Articles
প্রাণী চোরাচালানকারীদের হামলা পরিবেশ প্রেমীর উপর।
হাওড়া, ৩ জানুয়ারি:- প্রাণী চোরাচালানকারীদের হামলা পরিবেশ প্রেমীর উপর। ওই ঘটনায় গুরুতর জখম হন শুভঙ্কর কোলে নামের এক পরিবেশ কর্মী। হাওড়ার পাঁচলা থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাঁচলার জুজারসাহা কুলডাঙায় সোমবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় বন্যপশু ও পাখি ধরে পাচারের চেষ্টা চালাচ্ছিলো কিছু চোরাচালানকারী। বন দফতরের সাহায্যে […]
পঞ্চায়েত ভোটের আগে হাওড়ায় উদ্ধার বোমা।
হাওড়া, ২৩ জুন:- পঞ্চায়েত ভোটের আগেই উদ্ধার বেশ কিছু বোমা। হাওড়ার ডোমজুড়ের কোরলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় ডোমজুড় থানার পুলিশ শেখ মিনসার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। যদিও হাওড়ার পুলিশ কমিশনারের দাবি যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অন্য একটি ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। মিনসারের […]
জল চুরি ! টাকা ফেললেই মিলছে একাধিক জলের সংযোগ।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- জল চুরি! টাকা ফেললেই মিলছে একাধিক জলের সংযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও জল চুরি পুরোপুরিভাবে রোখা যায়নি। এমন অভিযোগ উঠেছে খোদ হাওড়া পুরসভা এলাকাতেও। টাকার বিনিময়ে একই হোল্ডিংয়ে একাধিক জলের সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। হাওড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের অভিযোগ টাকার বিনিময়ে একই হোল্ডিং নম্বরে একাধিক জলের […]






