হাওড়া , ২১ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্য জুড়ে সার্বিক লকডাউন চলছে । শুক্রবার সকাল থেকেই হাওড়ায় কড়া লকডাউন শুরু হয়েছে । শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা । দোকান , বাজার সব বন্ধ রয়েছে । বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশের নজরদারি । এদিনও লকডাউনে হাওড়া ব্রিজে কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে । গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে । হাওড়া সিটি ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত থেকে লকডাউন পরিস্থিতি নজরে রাখছেন । সার্বিকভাবে শুক্রবারেও কড়া লকডাউন চলছে হাওড়া সিটি পুলিশ এলাকায়।
Related Articles
আশ্রমের শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন বেলুড়ের ক্লাব সংগঠনের।
হাওড়া, ৬ নভেম্বর:- এদের কারও বয়স ৫, ৬, ৮ বা ১০ বছর। এরা প্রত্যেকেই ছোট থেকেই থাকে বেলুড়ের দীনদুখী উদাসীন লালবাবা আশ্রমে। উৎসবের দিনগুলোতে মা-বাবা পরিবারের থেকে দূরে থাকায় তাদের মুখে হাসি ফোটাতে আজ শনিবার সকালে ভাইফোঁটার দিনে এগিয়ে এলো স্থানীয় ক্লাব সংগঠন বেলুড় প্রিন্টার। ক্লাবের পক্ষ থেকে সদস্য সদস্যারা এই ছোট শিশুদের আজ ভাতৃদ্বিতীয়ার […]
করোনা আক্রান্তদের মনোবল বাড়াতে জেলায় আরো ৪০ টি কোভিদ যোদ্ধা ক্লাব তৈরি সিদ্ধান্ত।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্যে করোনা আক্রান্তদের মনোবল বাড়াতে রাজ্য সরকার করোনা জয়ীদের নিয়ে বিভিন্ন জেলায় আরো ৪০ টি কোভিদ যোদ্ধা ক্লাব তৈরি সিদ্ধান্ত নিয়েছে। এই ক্লাবের সদস্যরা সক্রিয় কোভিড রোগীদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বাড়াবেন এবং বিভিন্ন পরামর্শ দেবেন। সংক্রমনের শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং […]
পতাকা লাগানোকে কেন্দ্র করে হাওড়ায় রাজনৈতিক উত্তেজনা।
হাওড়া , ২৩ জানুয়ারি:- ২৩ জানুয়ারী দেশনায়ক দিবসের সকালেও হাওড়ার বেলুড় থানা এলাকার লিলুয়া মাতোয়ালা চৌরাস্তায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলো। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরষ্পরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। বিজেপির অভিযোগ, ৬২ নং ওয়ার্ডে ওই ঘটনায় তাদের দলের মন্ডল সভাপতি এবং ওই বিধানসভা এলাকায় দলের এক কনভেনরকে মারধর করে তৃণমূল […]




