কলকাতা , ১৯ আগস্ট:- ফের সল্টলেক সেক্টর ফাইভে রাতের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক।গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত যুবকের নাম বাবু হালদার বাড়ি নারায়ণপুর এলাকায়। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ,গতকাল রাত সাতটা নাগাদ দুই তরুণী আইটি কর্মী সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তাদের পিছনে এক যুবক মদ্যপ অবস্থায় তাদের দেখে টোন টিটকারি করতে থাকে। নানা অশালীন অঙ্গিভঙ্গি দেখাতে থাকে। তার প্রতিবাদ করলে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।দুজনে চিৎকার শুরু করলে টহলদারী পুলিশ গাড়ি এসে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে । আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হয়।
Related Articles
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই পুকুর ভরাট বন্ধ হল কানাইপুরে।
হুগলি, ১০ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশকে উপেক্ষা করেই কানাইপুর বড়বহেড়া এলাকায় দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। পঞ্চায়েত প্রশাসন সবার নির্দেশকে উপেক্ষা করেই স্থানীয় বাসিন্দা বঙ্কিম দাস করে চলেছে পুকুর ভরাট। জানতে পেরেই ভরাট বন্ধ করালো পঞ্চায়েত। এদিন সকালে বড়বহেড়া এলাকায় দেখা যায় ভ্যানে করে বাইরে থেকে মাটি এনে চলছে পুকুর ভরাটের কাজ। যেটা […]
পুরসভার চাকরির দুর্নীতি নিয়ে এবার হাতাহাতি খোদ পুরসভার ভিতরেই।
হুগলি , ২৫ জুন:- পুরসভার চাকরি দুর্নীতি নিয়ে এবার হাতাহাতি খোদ পুরসভার ভিতরেই। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার। এদিন পুরসভার ৬নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস হঠাৎই জনৈক পুরকর্মী রাজীব ঘোষকে বলেন বল আমি কার কাছ থেকে টাকা নিয়েছি। এই নিয়েই দুজনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনায় দুপক্ষেরই আরও কয়েকজন জড়িয়ে পরে। এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি […]
আবাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ১।
হাওড়া, ২৮ মার্চ:- এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে হাওড়ার বালি থানা এলাকায়। জানা গেছে, সোমবার ওই ঘটনা ঘটে। অভিযোগ, ওই নাবালিকা ও তার বন্ধুরা মিলে সোমবার একটি আবাসনের ফ্ল্যাটে যায়। সেখানেই ঘটে ওই ঘটনা। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই তৎপর হয় বালি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বাকি এক […]





