স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- দেশের জার্সি তুলে রাখার পর এবার আইপিএলে ধোনিকে দেখা যেতে চলেছে। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল খেলবেন সিএসকে অধিনায়ক। তার আগে ধোনিকে নিয়ে বড় মন্তব্য করলেন সিএসকে সিইও। চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ‘ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় ক্রিকেটে ফ্যানেদের মনে হাতাশা নেমে এসেছে। কিন্তু ধোনি আইপিএলে থাকছে। চেন্নাই জার্সিতে এবছর মাহিকে আমরা ক্রিকেট মাঠে দেখতে চলেছি। এরপর ধোনিকে ২০২১ সালের আইপিএলেও দেখা যাবে।’ এখানেই না থেকে চেন্নাই সিইও আরও জুড়েছেন, ‘২০২১ আপিএলের পরও ধোনিকে রিটেন করার পরিকল্পনা রয়েছে। আশা করি ধোনি চেন্নাই ছাড়বে না। ধোনি যতদিন চান, চেন্নাইয়েই খেলে যেতে পারেন।’উল্লেখ্য এক বছর ধরে তাঁর অবসর ঘিরে জল্পনা চললেও মাহি এভাবে কোনও ফেয়ারওয়েল ম্যাচ না নিয়ে সবাইকে ফাঁকি গিয়ে চুপিসারে অবসর নিয়ে ফেলবেন এমন ইঙ্গিত ছিল না। কিন্তু তিনি আচমকাই অবসর নিয়েছেন।
Related Articles
ঈদে হারানো বৃদ্ধা উদ্ধার আগমনী র মাসে , পুজোর আগেই মা এলো ডানকুনিতে।
চিরঞ্জিত ঘোষ , ৭ অক্টোবর:- আগস্টের এক বকরিদের দিন বৃদ্ধা মা বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু বাতাসে আগমনীর বার্তা বইয়ে আসার সাথে সাথে হারানো মাকে খুঁজে পেলেন ছেলে। বুধবার সন্ধ্যায় বি গার্ডেন পুলিশ লাইনের কাছে মা ও ছেলে এই মিলন দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন অনেকেই। করোনা পরিস্থিতিতে জীবনের অনেক কিছুই বদলে গেলেও মাকে ফিরে […]
শাহজাহানের অত্যাচারের কাহিনী প্রধানমন্ত্রীকে জানালেন সন্দেশখালীর মহিলারা।
বারাসাত, ৬ মার্চ:- সন্দেশখালিতে কীভাবে অত্যাচার চালাত শেখ শাহজাহান এবং তার বাহিনী, বারাসতের কাছারি ময়দানের সভার পর সভা সংলগ্ন গ্রিনরুমে মোদীকে সেকথা জানাচ্ছেন সন্দেশখালির মহিলারা। সূত্রের খবর, সন্দেশখালির পাঁচজন মহিলা রয়েছেন ওই প্রতিনিধি দলে। সভা শেষের পর তাঁদের ওই বিশেষ রুমে ডেকে নেওয়া হয়। সেখানেই মোদীর কাছে শাহজাহান গোষ্ঠীর অত্যাচারের বিস্তারিত বিবরণ তুলে ধরছেন মহিলারা। […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ।
সুদীপ দাস, ১৪ আগস্ট:- আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ৭৫বর্ষ পূর্তি। এই উপলক্ষে যেকোনো রকম নাশকতা এড়াতে তৎপর রেল পুলিশ। রবিবার বিকেলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হলো হাওড়া বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল জংশন। এদিন ব্যান্ডেল স্টেশনে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় ব্যান্ডেল আরপিএফ ও ব্যান্ডেল জিআরপি। এদিক ব্যান্ডেল প্ল্যাটফর্মের আনাচে-কানাচে সহ যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানো […]








