বাঁকুড়া , ১৭ আগস্ট:- বিষ্ণুপুরের এক করোনা আক্রান্ত মহিলা স্বাস্থ্য দপ্তরের গাড়ি ফিরিয়ে দিলেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপাড়া এলাকায় । স্থানীয় সুত্র জানতে পারা যায় , গতকাল পেশায় স্বাস্থ্যকর্মী এক মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে । এরপর ওই মহিলাকে কোভিড হাসপাতালে ভর্তি করার জন্য তার বাড়িতে আসে স্বাস্থ্য দপ্তরের গাড়ি । কিন্তু করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী হাসপাতালে যেতে রাজি হননি , ফিরিয়ে দেন স্বাস্থ্য দপ্তরের গাড়ি । এই ঘটনায় স্বাস্থ্যকর্মীর বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি , অবিলম্বে প্রশাসনকে ওই করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এর ফলে এলাকার সকল মানুষ সুরক্ষিত থাকবে ।স্থানীয় কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জি বলেন , করোনা আক্রান্ত ওই মহিলা আমাকে ফোন করেছিলেন এখন তিনি হাসপাতালে যেতে রাজি । আজ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে । তবে গতকাল কেন করোনা আক্রান্ত ওই মহিলা হাসপাতালে গেলেন না তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা ।
Related Articles
হঠাৎই অসুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা ,২ জানুয়ারি:- হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে জিম করতে গিয়ে ঘটে বিপত্তি। সকালে জিম করতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, একটি মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি […]
বিধান পরিষদ গঠনে সায় দিল রাজ্য মন্ত্রিসভা।
কলকাতা , ১৭ মে:- বিধান পরিষদ গঠনে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্ন সভাঘরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিধান পরিষদ গঠনের জন্য বিল পেশ করা হবে বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিধানসভা নির্বাচনের আগেই বলেছিলেন এবার ক্ষমতায় এলে বিধান পরিষদ গঠন করবেন। সেই মতো এদিন মন্ত্রী সভায় প্রস্তাব পাস হয়। যদিও লকডাউনের কারনে মন্ত্রিসভার বৈঠকে […]
হাওড়ার বেলুড়ে বেআইনি হুক্কা বারে পুলিশের হানা, এক মহিলা সহ গ্রেপ্তার ৭।
হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়ার বেলুড়ের একটি বেআইনি হুক্কা বারে অভিযান চালিয়ে এক মহিলা সহ ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় থানা এলাকায় পুলিশ ওই অভিযান চালায়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বেলুড় থানার পুলিশ বাহিনী ২৬৯, জি টি রোডের ওই রেস্তোরায় অভিযান চালিয়ে ১ জন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করে। অভিযোগ এরা […]




