উঃ২৪পরগনা , ১৫ আগস্ট:- স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যোগ্যে অংশ নেন । করোনা জনিত পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয় । এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু , মুখ্যসচিব রাজীব সিনহা , জেলাশাসক চৈতালি চক্রবর্তী প্রমুখ । রাজ্যপাল এদিন বলেন , দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে । রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকেই সংবিধান মেনে কাজ করতে হয় । দুজনের মধ্যে বিভেদ কাম্য নয় । কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও তিনি ভূয়শী প্রশংসা করেন । রাজ্যপাল বলেন , সরকারি কর্মচারীদের একটা দায়বদ্ধতা রয়েছে । রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁদের কাজ করতে হবে।
Related Articles
উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার স্থানীয় সি এ মাঠ (মন মোহন উদ্যান ) এ অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হল
প্রদীপ সাঁতরা,১১ এপ্রিল:- বর্তমান করোনা ভাইরাস এর থাবা যখন সারা বাংলায় চেপে বসছে। সেই সময় লক ডাউন এই ১৭ তম দিনে সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য আজ থেকে উত্তরপাড়ার কাঁঠাল বাগান বাজার স্থানীয় সি এ মাঠ (মন মোহন উদ্যান ) এ অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হল যতো দিন পর্যন্ত লক ডাউন থাকে। এবং প্রত্যেক এলাকা বাসীদের […]
বিদেশের বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার দুই হ্যাকার।
হাওড়া, ৩ সেপ্টেম্বর:- অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ফোনের সূত্র ধরে ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর অভিযোগ। কুখ্যাত দুই হ্যাকার গ্রেফতার হাওড়ার বেলুড়ে। তদন্তে সিআইডি। বেলুড় থেকে গ্রেফতার দুই আন্তর্জাতিক হ্যাকার। ধৃতদের নাম অমিত কুমার ওরফে অস্টিন; আর তার সঙ্গী হ্যাকার সুমন মণ্ডল ওরফে বাপি। সূত্রের খবর, বেলুড়ের ধর্মতলা রোডের মণ্ডল মিনি […]
পরিষ্কার হচ্ছে না নর্দমা, মশার আঁতুড় ঘর চুঁচুড়া!
সুদীপ দাস, ১২ নভেম্বর:- শিয়রে করোনা, তার উপর দোসর ডেঙ্গু-ম্যালেরিয়া! বর্তমানে মশার উপদ্রবে নাভিশ্বাস চুঁচুড়াবাসীর। বর্ষার দৌরাত্ম কমলেও হুগলীর সদর শহর চুঁচুড়ায় নিকাশী ব্যাবস্থার বেহাল দশা। ছোট-বড় বহু নর্দমাই অবধি পরিস্কার হচ্ছে না। ফলে জমা জলে কিলবিল করছে মশার লার্ভা। বাড়ছে মশার সংখ্যা। সকাল থেকে রাত মশার উপদ্রবে নাজেহাল অবস্থা এলাকাবাসীর। ইচ্ছা না থাকলেও বাধ্য […]





