স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- এবার ভারতের একের পর এক লিগে ফর্ম্যাট বদলের ভাবনা। ইতিমধ্যে আইএসএলে ১০ দলকে তিন গ্রুপে ভাগ করে খেলানোর পরিকল্পনা রয়েছে। একটি গ্রুপে ৪ দল ও বাকি দুইয়ে তিনটি করে দল থাকছে। আইএসএলের পর এবার আইলিগেও ফর্ম্যাট পাল্টে খেলার ভাবনা চিন্তা শুরু হয়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আই লিগের ফর্ম্যাট বদল আনার ভাবনা চিন্তা চলছে। জানা যাচ্ছে, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চিনের সুপার লিগের ধাঁচে এবারের আইলিগ হতে পারে। অংশগ্রহণকারী দলগুলিকে দুটি গ্রুপ করে খেলানো হতে পারে। দু’টি গ্রুপের দলগুলি নিজেদের মধ্যে খেলবে। সেখান থেকেই গ্রুপের এক ও দুই নম্বর দলকে নিয়ে হবে চার দলের সেমিফাইনাল। সেখান থেকে দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালে জয়ী দলই আই লিগ পেতে চলেছে ।
Related Articles
মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, সম্পর্ক তবে কি গলছে ?
প্রদীপ সাঁতরা,১৭ ফেব্রুয়ারি:- রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্য-রাজনীতিতে নবান্ন ও রাজভবন সংঘাতের পরিপ্রেক্ষিতে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কয়েকদিন আগেই সমাবর্তন সংক্রান্ত জটিলতায় কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কারণ দর্শাতে বলেছিলেন রাজ্যপাল। এর আগে বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছিল। […]
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার টাইপু চা বাগানে কিশোরের মৃত্যু ঘিরে ব্যাপক বিক্ষোভ।
শিলিগুড়ি , ১৮ আগস্ট:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের টাইপু চা বাগানের হাটখোলা লাইনে ছয় বছরের কিশোরের পায়ে সংক্রমিত হয়ে মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল । মৃত কিশোরের নাম এসওয়ান্ত লোকার(৬) । জানা গিয়েছে যে বিগত তিন বছর থেকে পায়ের সংক্রমনের সমস্যায় ভুগছিল । এরপর স্থানীয়রা একটি স্বেচ্চাসেবী সংস্থাকে চিকিৎসার করার জন্য বলেন […]
একশো দিনের কাজে চলতি বছরে ছয় মাসের মধ্যেই ৮৪ শতাংশ শ্রম দিবস করা সম্ভব হয়েছে।
কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যে একশ দিনের কাজ প্রকল্পে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মধ্যে ৮৪ শতাংশ শ্রম দিবস তৈরি করা সম্ভব হযেছে বলে রাজ্য সরকার জানিযেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার ২০২১-২২ আর্থিক বছরের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য ২২ কোটি কর্মদিবস বরাদ্দ করেছে। এর মধ্যে […]




