হুগলি , ১১ আগস্ট:- নেই সেই একান্নবর্তী পরিবার । তাই আগের দিনের মতো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তালের ফুলুড়ি থেকে তালের তৈরি বিভিন্ন পদের মিষ্টান্ন বাড়িতে তৈরি । তাই জন্মাষ্টমী উপলক্ষে সিঙ্গুরের এক মিষ্টি প্রস্তুতকারক বিভিন্ন প্রকারের মিষ্টির থালার পসরা সাজিয়েছেন ক্ষীরের নাড়ু থেকে তালের ফুলুরি , ছানার মালপোয়া , ছানার গজা , নারকোল নাড়ু , ননি , স্বরভাজা , রাবড়ী, ছানার পোলাও সহ একাধিক ভিন্ন স্বাদের মিষ্টি এক থালায় সাজিয়েছেন । স্পেশাল আইটেম হিসাবে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য 56 ভোগের মিষ্টির ডালা তৈরি করা হয়েছে। আট পদের মিষ্টির থালার দাম পড়েছে ৩৫০/- টাকা ও ছাপান্ন পদের মিষ্টির থানার দাম পড়েছে ১২০০/- টাকা । এই করোনা পরিস্থিতিতে ক্রেতারা হন্যে হয়ে কেনাকাটার জন্য বাজারে না ঘোরাঘুরি করার সুবিধার জন্য এই নতুন চিন্তাভাবনা নিয়েছেন সিঙ্গুরের সত্যনারায়ন মিষ্টান্ন ভান্ডার মিষ্টি প্রস্তুত কারক।
Related Articles
নয় নয় করে সাতটা পুরস্কার হলো অঙ্কুরের।
হুগলি,২৯ ডিসেম্বর:– নয় নয় করে সাতটা পুরস্কার হলো অঙ্কুরের। আজ তারা অর্জন করল রিষড়া পদাতিক দ্বারা পরিচালিত রিষড়ার হৈমন্তিক সম্মান। এবার তারা জগদ্ধাত্রী পুজোর মন্ডপে প্রথম স্থান অধিকার করল। অঙ্কুরের সম্পাদকের সাথে কথা বলে জানতে পারলাম যে এই পুরস্কার পেয়ে তারা অভিভূত এবং এবং গর্বিত এবং আগামী বছরের জন্য তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে […]
বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংশেশ্বরি মন্দিরে কালি পুজো উপলক্ষে বিভিন্ন রং এর আলো দিয়ে মন্দির সাজানো হয়েছে।
হুগলি , ১৪ নভেম্বর:- হুগলি জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংশেশ্বরি মন্দিরে কালি পুজো উপলক্ষে বিভিন্ন রং এর আলো দিয়ে মন্দির সাজানো হয়েছে। মন্দিরে আসা সব ভক্তদের থার্মাল গান ও হাতে সেনিটাইজার দেওয়ার পর মন্দিরের ভিতরে দশ জন করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তাঁরা বেরলে আবার দশ জনকে ঢোকানো হচ্ছে। তবে বলাই যেতে পারে মানুষ অনেকটাই সচেতন। […]
চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।
উত্তর দিনাজপুর, ১৫ আগস্ট:- চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার লাহুতারা এলাকায়। অভিযুক্ত ব্যাক্তি ক্যামেরার সামনে কিছু না বললেও টেলিফোনে জানিয়েছেন, এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছিল। শুক্রবারও চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছিল ওই কিশোরকে। এই ঘটনার যাতে পূনরাবৃত্তি না হয় সেই কারণে […]



