স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- নতুন টাইটেল স্পনসরের খোঁজ চালাচ্ছে বিসিসিআই । এই পরিস্থিতিতে আমিরশাহীতে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে একাধিক বড় সংস্থার নাম ঘোরাফেরা করেছে। জিও সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক । ভারতের মোবাইল নেটওয়ার্ক জগতে জিও জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দারুণ। সেই কারণে অনেক তাবড় তাবড় কোম্পানিদের পিছনে ফেলে জিওই এই মরসুম আইপিএলের টাইটেল স্পনসর হতে চলেছে । সরকারি সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সংস্থা গোপনীয়তা রাখতেই নিজেদের অবস্থান জানাতে নারাজ বলেও অনেকে মনে করছেন । সূত্রের খবর বোর্ডের সঙ্গে জিও সংস্থা নাকি আইপিএলের মূল স্পনসর হতে আগ্রহ প্রকাশ করেছে। নেটওয়ার্ক সার্ভিস জগতের প্রথম সারির এই সংস্থা অবশ্য এই দাবি উড়িয়ে দেয়। সংস্থা জানিয়েছে , এই নিয়ে বোর্ডের সঙ্গে তাদের কোনও আলোচনা হয়নি । এমনকী টাইটেল স্পনসর দৌড়ে তারা আগ্রহপ্রকাশ করেনি বলেও সংস্থা দাবি করেছে ।
Related Articles
অশনি’র মোকাবিলায় হাওড়া পুরসভায় চালু হল ২৪ ঘন্টার কন্ট্রোল রুম। দুর্যোগের পরিস্থিতি নজরে রেখেই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
হাওড়া, ১০ মে:- হাওড়া পুরসভা, জেলা প্রশাসনের তরফ থেকে অশনি সতর্কতায় কন্ট্রোল রুম খোলা হলো। ২৪ ঘন্টাই চালু থাকবে কন্ট্রোল রুম। সেখানে বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে। সিইএসসি, ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ একাধিক দফতরের কর্মীরা তৎপরতার সঙ্গে ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন। পুরসভা সূত্রে জানা গেছে, কন্ট্রোল রুম ২৪ ঘন্টার জন্য খোলা থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। […]
কলকাতায় এখন ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
কলকাতা ,২০ মার্চ:- ২০২১-এর বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন করাটাই নির্বাচন কমিশনের এক এবং অন্যতম লক্ষ্য। তাই রাজ্যের সর্বত্র সেনা বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। কলকাতা পুলিশ এলাকায় রোজ সকাল ৯টা থেকে একটা এবং বিকেল ৫টা থেকে ৯টা পর্যন্ত সেনা বাহিনীর রুট মার্চ চলছে। […]
চন্দননগরে বাম আমলের অসম্পূর্ন স্টেডিয়াম , দুঃষ্কৃতিদের আখরা !
সুদীপ দাস, ১১ জানুয়ারি:- বিগত ১১ বছরে হয়েছে শুধুই পরিদর্শন। কিন্তু বাম আমলে শুরু হওয়া চন্দননগরের ১নম্বর ওয়ার্ডের বিবিরহাট চড়কতলার স্টেডিয়ামের কাজ এতটুকু এগোয়নি মা-মাটি সরকারের আমলে। বর্তমানে ওই স্টেডিয়ামের একাংশ ছোটখাটো জঙ্গলে পরিনত হয়েছে। আর গ্যালারির নীচের ঘরগুলি হয়ে উঠেছে দুঃষ্কৃতিদের আখরা। সন্ধ্যা নামনে মদ-জুয়ার আসর বসছে সেখানে। এমনটাই অভিযোগ স্থানীয়দের। রাতে অন্ধকারে যে […]








