বাঁকুড়া, ৯ আগস্ট:- বাঁকুড়া শহরের দিনের পর দিন বাড়িতে চুরির ঘটনা বেড়েই চলেছে । গতকাল রাতে বাঁকুড়া শহরের 2 নম্বর ওয়ার্ডের নাপিত গলিতে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকার মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন । স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল রাতে একটি ইমিটেশানের দোকানে একদল দুস্কৃতি চুরির উদ্দেশ্য দোকানে প্রবেশ করে । দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় পয়ত্রিশ হাজার টাকা ও সিটি গোল্ডের বেশ কিছু গহনা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ । ওই সময় এলাকার মানুষ কিছু শব্দ শুনতে পায় এবং চিৎকার করতে শুরু করে । সেই চিৎকারের শব্দ শুনে দুস্কৃতিরদল চম্পট দেয় । স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। তড়িঘড়ি খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং এলাকার মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে আছ।
Related Articles
পাশে প্রশাসন। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বাড়িতে বসেই পেলেন প্রতিবন্ধী মহিলা।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এক প্রতিবন্ধী মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাড়িতে বসেই পেলেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো প্রশাসন। এর আগে তাঁকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল। এরপর বিডিও, জগৎবল্লভপুর দু’নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিধায়ক ওনার বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহিলা […]
প্রার্থী ঘোষণার আগেই হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জটু লাহিড়ীর সমর্থনে দেওয়াল লিখন।
হাওড়া , ২৩ ফেব্রুয়ারি:- দলের তরফে প্রার্থী ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হয়নি নির্বাচনের দিনক্ষণ। তার আগেই হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বর্তমান বিধায়ক জটু লাহিড়ীর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। আজ সকালেই ওই দেওয়াল লিখন চোখে পড়েছে। দেওয়ালে লেখা রয়েছে, “আসন্ন বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জটু লাহিড়ীকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে […]
রিষড়ায় উপ-পুরপ্রধানের সামাজিক কর্মসূচিতে চাঁদের হাট।
তরুণ মুখার্জি, ২৬ ডিসেম্বর:- রিষড়া পুরসভার উপ-পুর প্রধান জাহিদ হাসান খানের উদ্যোগে গত ১৫ বছর ধরে রিষড়া ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সামাজিক কর্মসূচির আয়োজন করে। এবছরও সেই কর্মসূচি অনুষ্ঠিত হলো। পাঁচ দিনের এই অনুষ্ঠানে একদিকে যেমন রক্তদানের মতন একটা বড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, তার সঙ্গে সঙ্গে এলাকার যে সমস্ত দুস্থ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া […]








