হাওড়া , ৬ আগস্ট:- লিলুয়ায় নিজের এলাকার বেহাল রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ট্যুইট করেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন। এরপরই ব্যবস্থা নিতে তৎপর হল প্রশাসন। বৃহস্পতিবার হাওড়ার ওই এলাকা পরিদর্শনে যান ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষীরতন শুক্লা। সঙ্গে ছিলেন হাওড়ার পুর কমিশনার ধবল জৈন। ওই এলাকায় গিয়ে ইমন সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন মন্ত্রী। পুরো এলাকা ঘুরে দেখেন তিনি। কেন এইরকম রাস্তা খারাপ তা এলাকার বাসিন্দাদের কাছেও এদিন জানতে চান। পুরো এলাকাটি ঘুরে দেখে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেন। সেইসঙ্গে পুর কমিশনার ধবল জৈনকে শীঘ্রই রাস্তা সারাইয়ের কাজ শুরু করার নির্দেশও দেন তিনি। মন্ত্রী লক্ষ্মীরতন বলেন, পুরো এলাকাটি ঘুরে দেখলাম। মাঝেমধ্যেই এই রাস্তা হয়। কিন্তু কিছুদিনের ভিতরেই তা আবার ভেঙেচুরে যায়। এবার তেমনটা যাতে না হয় তা দেখা হবে। শীঘ্রই এই রাস্তায় প্যাচ ওয়ার্ক করে সারিয়ে দেওয়া হবে। বৃষ্টি বন্ধ হলে স্থায়ীভাবে এই রাস্তা মেরামত করা হবে।
Related Articles
প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় জখম উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী।
হাওড়া, ৬ মে:- সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে গুরুতর জখম হলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী। এদিন শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে তিনি প্রচার শুরু করেছিলেন টোটোয় চেপে। দূপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টার্ন নেওয়ার সময় টোটোটি হাওয়ার দাপটে উল্টে যায়। তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশপাশের […]
ডানকুনিতে এবার ত্রাণে মহিলারাও।
চিরঞ্জিত ঘোষ,৮ এপ্রিল:- ডানকুনি দু’নম্বর ওয়ার্ডে সাত্রাপাড়ায় মহিলা সমিতির চারটি দল মিলে প্রায় এক থেকে দেড়শ গরীব লোককে দান করল খাদ্য সামগ্রী তাদের নিজেদের যতটা ক্ষমতা স্বার্থে তারা দান করেছে। তারা জানিয়েছে পরবর্তীকালে আরো কিছু অনুদান খাবার সামগ্রী গরীবদের হাতে তুলে দেবে। এলাকাবাসীদের পাশে দাঁড়াবে করোনা মুকাবিলা করার জন্য। Post Views: 358
উলুবেড়িয়ায় দুর্ঘটনা, প্রাণে রক্ষা তিন সন্ন্যাসীর।
হাওড়া, ২৯ নভেম্বর:- দুর্ঘটনার কবলে এবার ধর্মীয় সংস্থার গাড়ি। শুক্রবার তিন সন্ন্যাসী প্রচারের উদ্দেশ্যে মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুর যাচ্ছিলেন বলে জানা গেছে। দুপুর দেড়টা নাগাদ ১৬নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জেলেপাড়া সেতুর কাছে ওই দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সন্ন্যাসীদের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে, ভাগ্যের জোরে প্রাণে বেঁচে […]








