কলকাতা , ৬ আগস্ট:- চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী । জুলাই মাসের শেষে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল । ১ আগস্ট তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় । তিনি করোনা দ্বারা সংক্রমিত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলেন । আজ দুপুর ১.৪৫ মিনিটে তার মৃত্যু হয়। তিনি শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি ছিলেন। একটা সময় তিনি সামলেছেন রাজ্যের পরিবহন দপ্তরের দায়িত্ব । রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি । টলিউড অভিনেত্রী উষসী চক্রবর্তীর বাবা বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী । উষসী প্রথম জানিয়েছিল তার বাবা করোনা দ্বারা সংক্রমিত হয়েছে । তার অকাল মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
Related Articles
এবার ভোটে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। বালিতে প্রচারে নেমে বললেন বৈশালী।
হাওড়া , ২১ মার্চ:-বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। কেন্দ্র থেকে বাংলার উন্নয়নে অনেক অনেক ফান্ড আসবে। উন্নয়ন হবে। বালি কেন্দ্রে আমার লড়াই কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমফানে বিপর্যস্তরা সকলে টাকা পেলেন না। তালিকায় নাম পাঠানো সত্বেও তাঁরা টাকা পেলেন না। আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট বালিতে […]
নতুন একগুচ্ছ মেট্রো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর।
কলকাতা, ৬ মার্চ:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠান থেকে একগুচ্ছ নতুন মেট্রো প্রকল্প উদ্বোধন শিলন্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সকালে কলকাতার এসপ্লানেড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা সহ ১৫৪০০ কোটি টাকা মূল্যের পরিবহন প্রকল্পের সূচনা করেন। এর মধ্যে এরাজ্যের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা, কবি […]
ক্যাগের রিপোর্ট নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী দ্বৈরথ।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল – ক্যাগের সাম্প্রতিক রিপোর্ট নিয়ে বিধানসভায় বিজেপির আলোচনার দাবিকে কেন্দ্র করে শাসক বিরোধী দ্বৈরথ বাঁধে। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্ব শেষে প্রধান বিরোধী দল বিজেপি বিধানসভায় ক্যাগ রিপোর্টে নিয়ে আলোচনা দাবি জানায়৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি না মানায় বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করেন৷ এরপর বিধানসভার […]








