স্পোর্টস ডেস্ক , ৪ আগস্ট:- করোনা পরবর্তী সময় ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে ও ক্রিকেটার-সাপোর্ট স্টাফদের সুস্থ রাখতে টাস্কফোর্স তৈরি করল বিসিসিআই । টাস্কফোর্সের দায়িত্বে থাকছেন দেশের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় । কোভিড সংক্রান্ত টাস্কফোর্সের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়। টাস্কফোর্স গঠন নিয়ে বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে , ‘করোনা পরবর্তী ক্রিকেটে সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয় হবে। মাঠে নামার আগে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ , কোচ এমনকি এনসিএতে থাকা ক্রিকেটাকদেরও হলফনামায় সই করতে হবে । অনুশীলনে নামার আগে সুরক্ষিত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট রাজ্য ক্রীড়া সংস্থাকে ।’ ‘ক্রিকেটারদের কড়া নিয়ম মেনে স্টেডিয়ামে আসতে হবে। যাবতীয় বিধি মেনে চলতে হবে । অনুশীলন শুরু করার আগে ক্রিকেটারদের গত দু’সপ্তাহের গতিবিধির কথা জানাতে হবে। অনুশীলন শুরুর দিন ও তৃতীয় দিন করোনা পরীক্ষা হবে। দু’বারই রিপোর্ট নেগেটিভ এলে ক্রিকেটাররা শিবিরে যোগ দিতে পারবেন।
Related Articles
রাজ্য সরকার আরও দুটি নতুন পুরসভা তৈরীর উদ্যোগ নিল।
কলকাতা , ২১ জানুয়ারি:- বৃহস্পতিবার রাজ্য সরকার আরও দুটি নতুন পুরসভা তৈরীর উদ্যোগ নিল। এদিন মন্ত্রিসভার বৈঠকে জলপাইগুড়ির ফালাকাটা এবং ময়নাগুড়ি পুরসভা তৈরির প্রস্তাব অনুমোদন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রিসভার বৈঠকের পর জানান, ফালাকাটা ও ময়নাগুড়িকে অনেকদিন ধরেই আলাদা পুরসভা হিসাবে স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা হচ্ছিল। পাশাপাশি এদিন হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে আলাদা করার […]
শেওড়াফুলি কৃষক বাজারে মাস্ক বিতরণ তৃণমূল ছাত্র পরিষদের।
হুগলি , ৯ জুন:- হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষ এর উদ্যোগে ও নির্দেশে ও হুগলি জেলার RMC সম্পাদক মাননীয় শ্রী রহমান স্যার এর অনুমতিতে শেওড়াফুলি কৃষক বাজার সমিতির সহ সভাপতি মাননীয় হরিপদ পাল মহাশয় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় শ্রী অপরূপ […]
হুডখোলা জিপে চেপে মানুষের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিলেন বৈদ্যবাটির রবিনহুড।
তরুণ মুখোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হুডখোলা জিপে চেপে বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুবীর ঘোষ তার মনোনয়নপত্র জমা দিলেন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে। এদিন তিনি শেওড়াফুলির মা নিস্তারিণীর মন্দিরে পুজো দিয়ে সকাল-সকাল মনোনয়নপত্র জমা দিতে হাজির হন শ্রীরামপুর কোর্টে। যেহেতু নির্বাচন বিধি অনুযায়ী পাঁচ জনের বেশি মানুষকে নিয়ে মনোনয়ন যাওয়া যাবে […]







