হুগলি , ২৪ জুলাই:- মারাত্মক হারে করোনা সংক্রমণ বাড়ছে হুগলি জেলার কোন্নগরের কানাইপুর অঞ্চলে।শুক্রবার কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান এই মুহূর্তে কানাইপুর অঞ্চলে ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে।আর গত দুদিন আক্রান্ত হয়েছে ২৩ জন।তার মধ্যে কয়েকজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত কর্মীরাও আছেন।এছাড়া কানাইপুর ফাঁড়ির তিনজন পুলিসকর্মীও আক্রান্ত হয়েছে।এই মুহূর্তে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব কানাইপুর এলাকায় সম্পূর্ণ লক ডাউন করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন হুগলি জেলাশাসকের কাছে।এই মুহূর্তে কানাইপুর গ্রামপঞ্চায়েত অফিসের কাজ আগামী সাতদিনের জন্য বন্ধ রাখার সির্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেও ড্র করল আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া’র লাল-হলুদ ব্রিগেড।
অঞ্জন চট্টোপাধ্যায়,৪ ডিসেম্বর:- পিছিয়ে পরেও সমতা ফেরাল ইস্টবেঙ্গল। বুধবার কল্যাণীতে আই লিগের প্রথম হোম ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়া’র লাল-হলুদ ব্রিগেড। ৩২ মিনিটে কাশিম আইদারা ও মেহতাব সিংহের তালমেলের অভাবের সুযোগ নিয়ে জোরালো শটে গোল করেন ক্রিজো। বক্সের উপর থেকে মেহতাব’কে কার্যত বোকা বানিয়ে আউট সাইড ডজ করে ইনসুইং […]
নাকা চেকিং চলাকালীন হাওড়ায় উদ্ধার কুড়ি কেজি গাঁজা, ঘটনায় ধৃত ২।
হাওড়া, ২২ জুলাই:- রবিবার রাতে হাওড়ার জগাছা থানা এলাকায় কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলায় কলকাতাগামী লেনে নাকা চেকিংয়ের সময় একটি স্কোডা গাড়ি পুলিশ আটক করে। তল্লাশির সময় ওই গাড়ি থেকে দুটি নাইলন ব্যাগ বাজেয়াপ্ত করা হয় যার মধ্যে থেকে প্রতিটি ব্যাগে প্রায় ২০ কেজি করে গাঁজা উদ্ধার হয়। এই গাঁজা পাচারের ঘটনায় ২ জনকে পুলিশ গ্রেফতার করে। […]
চুঁচুড়ায় দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল।
হুগলি, ৫ আগস্ট:- মঙ্গলবার বিকেলে চুঁচুড়ার ১২ নম্বর ওয়ার্ডের তামলিপাড়া এলাকায় একটি পুরনো দোতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়ায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। তবে পাশের একটি বাড়ির পাঁচিল ভেঙে যায় এবং সেই বাড়ির প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় এক বৃদ্ধা ঘরের ভিতরেই আটকে পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া পুরসভার […]





