হাওড়া , ২৩ জুলাই:- হাওড়া সদর তৃণমূলের সভাপতির দায়িত্ব পেলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মীরতন শুক্লা। নতুন এই দায়িত্ব পেয়ে লক্ষ্মীরতন শুক্লা জানান, ‘দায়িত্ব দেবার জন্য দলকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। মানুষের পাশে থেকে এই দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করব। অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, জটু লাহিড়ী , ব্রজমোহন মজুমদারদের মতো সিনিয়ররা মাথার উপর আছেন। সবার পরামর্শ নিয়ে চলব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেবায় নিয়োজিত। এটা মানুষের সরকার । তাই মানুষের সেবা করে মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমার একমাত্র লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে মিলেমিশে মানুষের পাশে থাকা।’
Related Articles
অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে গিয়ে প্রতারিত উত্তরপাড়ার যুবক
হুগলি , ১৭ অক্টোবর:- অনলাইনে কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে গিয়ে প্রতারিত উত্তরপাড়ার যুবক, খোয়া গেলো ১ লক্ষ ৫৯ হাজার টাকা।চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে অভিযোগ দায়ের। লকডাউন চাকরি চলে যায় উত্তরপাড়া ভদ্রকালীর সপ্তর্ষি সামন্তর ।বেসরকারী সংস্থায় সফটওয়্যার প্রজেক্ট এর উপরে কাজ করতো সে। এতদিন বাড়িতে বসে থেকে চাকরির চেষ্টা করতে থাকেন। কয়েকদিন আগে অনলাইন কনসালটেন্সি […]
কয়েকদফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট শুরু।
হুগলী, ১২ অক্টোবর:- ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের কয়েক দফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট শুরু হল সোমবার থেকে। ১২, ১৩, ১৪ অক্টোবর বন্ধ থাকবে ট্রাক পরিষেবা। সংগঠনের দাবি, কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ২৫% লোডিং বৃদ্ধির অনুমোদন মিলেছে। দেশের সমস্ত রাজ্য কেন্দ্র সরকারের এই ঘোষণা মেনে নিলেও পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না। লোডিং বৃদ্ধি, পুলিশের […]
জনসমক্ষে মুচলেকা পড়িয়ে, বিজেপি কর্মীকে দোকান খোলার অনুমতি তৃণমূলী দাদাদের!
সুদীপ দাস, ১২ জুন:- শুধু লেখানোই নয়, মাইক হাতে জনসমক্ষে সেই মুচলেকা পড়ার পরই নিজের দোকান খোলার অনুমতি মিললো বিজেপি কর্মীর। তালিবানী কায়দায় মুচলেকা পড়ানোর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। আত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর ধনিয়াখালি বিধানসভার। ধনিয়াখালি থানার বেলমুড়ি পঞ্চায়েতের রাধাবল্লভপুরের বাসিন্দা তথা বিজেপি কর্মী বাপ্পা করের একটি মোবাইলের দোকান রয়েছে […]



