বাঁকুড়া , ২৩ জুলাই:- ২০২১ শের বিধানসভাকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী বিধান সভা নির্বাচনের আগে সাংগঠিন স্তরে বেশ বড়সড় রদবদল দেখা গেল শাসক দল তৃণমূলে। সেই মতো বাঁকুড়ার সাংগঠনিক স্তরে হল রদবদল। জেলা সভাপতির দায়িত্বে ছিলেন শুভাশিস বটব্যল। এখন নতুনভাবে বাঁকুড়ার নতুন জেলা সভাপতি হলেন মন্ত্রী শ্যামল সাঁতরা। অন্যদিকে রাজ্যের মতো বাঁকুড়ার যুব সংগঠনেও রদবদল দেখা যায়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি ছিলেন রাজীব ঘোষাল, এখন নতুনভাবে সেই দায়িত্ব পেলেন অর্চিতা বিদ।তবে বাঁকুড়ার বাঁকুড়া সাংগঠিক জেলার যুব সভাপতির দায়িত্বে পুনরায় দায়িত্ব পেয়েছেন রাজ কুমার সিংহ। অন্যদিকে বাঁকু ড়ার চেয়্যারম্যান নির্বাচিত হয়েছেন শুভাশিস বটব্যল এবং পর্যপেক্ষক হিসাবে দায়িত্ব পেলেন গুরুপদ মেটে, মৃত্যঞ্জয় মূর্মূ এবং দুব্রত দরিপা।
Related Articles
গরু পাচারকাণ্ডে অনুব্রত কে ডেকে পাঠাল সিবিআই, না যাওয়ার নির্দেশ মমতার।
কলকাতা , ২৬ এপ্রিল:- গরু পাচারকাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে তাঁর এক সঙ্গীকেও।গরু পাচার কাণ্ডে নাম জড়ালেও অনুব্রতর পাশে থেকে বিতর্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রকাশ্য সভা থেকেই সরাসরি অনুব্রতকে সিবিআইএর সামনে হাজিরা না […]
নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলায় যখন আগুন জ্বলছে তখন ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা নিয়ে রাস্তায়।
হুগলী,১৫ ডিসেম্বর:- হিন্দু-মুসলিম ভাই ভাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ও শান্তির বার্তার ডাক ফুরফুরা শরীফ। নাগরিকত্ব বিলের প্রতিবাদে বাংলায় যখন আগুন জ্বলছে তখন ফুরফুরা শরীফ থেকে শান্তির বার্তা নিয়ে আট থেকে আশি এলাকার গ্রামবাসীরা শান্তির বার্তা নিয়ে রাস্তায়। পাশাপাশি প্রতিবাদ মিছিল থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিরুদ্ধে সোচ্চার হয়। […]
মুখ খুললেন ঐন্দ্রিলা, সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন পল্লবীর বাবাও।
হাওড়া, ১৭ মে:- টেলি অভিনেত্রী পল্লবীর পরিবার সোমবার গরফা থানায় যে অভিযোগ দায়ের করেছেন তাতে সাগ্নিকের পাশাপাশি পল্লবীর বান্ধবী ঐন্দ্রিলারও নাম রয়েছে। যদিও ঐন্দ্রিলা সংবাদমাধ্যমে জানিয়েছেন পল্লবীর সঙ্গে এক পাড়ায় তিনিও বড় হয়েছেন। এমনকি পল্লবীর বাবা-মাও তাঁদের বড়ো হতে দেখেছেন। তাঁরা থানায় এমন অভিযোগ করতে পারেন তিনি ভাবতে পারছেন না।সংবাদমাধ্যমে ঐন্দ্রিলার আরও দাবি, পল্লবীর সঙ্গে […]




