স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়ে গেল ওয়ে গুন্নার সোলসারের দল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আটকে গেল সাউদাম্পটনের কাছে। ম্যাচের ১২ মিনিটে আর্মস্ট্রংয়ের গোলে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। কিন্তু ২০ ও ২৩ মিনিটে যথাক্রমে মার্কাস র্যাশফোর্ড এবং অ্যান্থনি মার্সিয়ালের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। তখনও কেউ কল্পনা করেননি যে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হবে পল পোগবাদের। সংযুক্ত সময়ে ছ’মিনিটে মাইকেল ওবাফেমির গোলে সমতা ফেরায় সাউদাম্পটন। ম্যাচ ড্রয়ের দিনে ম্যান ইউ শিবিরের চিন্তা বাড়ালেন ১৯ বছরের ডিফেন্ডার ব্র্যান্ডন উইলিয়ামস। ৮৯ মিনিটে কাইল ওয়াকার পিটারের সঙ্গে শূন্যে বল দখলের লড়াইয়ে মাথায় চোট পান তিনি এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান। সমস্ত ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত রয়েছে ম্যান ইউ। পোগবা জানিয়েছেন, দলের এই ধারাবাহিকতার পিছনে রয়েছে আক্রমণ এবং রক্ষণভাগের দুর্দান্ত বোঝাপড়া। তিনি বলেছেন, “এখন ম্যান ইউকে আপনি পরিণত একটা দল বলতেই পারেন।
Related Articles
মালদা থেকে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি বাস বন্ধের মুখে।
মালদা,১৫ ডিসেম্বর:- এনআরসি এবং ক্যাবে’র বিরোধিতায় নিয়ে উত্তাল রাজ্য। সবথেকে বেশি গোলমালের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলায় ।আর তারই জেরে মালদা থেকে মুর্শিদাবাদের বহরমপুর পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি বাস বন্ধের মুখে । রবিবার বহরমপুর যাওয়ার বাস না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিন সকালে মালদার রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকার সেন্ট্রাল বাস টার্মিনাস দেখা যায় বহরমপুরগামী সমস্ত সরকারি , […]
ব্যবহৃত PPE কিট পরে থাকায় আতঙ্ক ছড়ালো তারকেশ্বর বাস স্ট্যান্ডে।
হুগলি , ২৬ জুলাই:- ব্যবহৃত PPE কিট পরে থাকায় আতঙ্ক ছড়ালো তারকেশ্বর বাস স্ট্যান্ডে। এদিন সকাল থেকে একটি ব্যবহৃত PPE কিট পড়েছিল তারকেশ্বর বাস স্ট্যান্ড এলাকার একটি দোকানের সামনে। সকালে দোকান খোলার সময় ব্যবসায়ী দের নজরে পড়তেই বাস স্ট্যান্ড এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারকেশ্বর পৌর সভার পৌর প্রসাশক স্বপন সামন্ত এবং ১৪ নম্বর ওয়ার্ডের […]
আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো বেলুড় থানার উদ্যোগে।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকীর দিন বেলুড় থানার উদ্যোগে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে মোট তিনটি ম্যাচের আয়োজন করা হয়। এদিন দুপুর ১২টায় ডন বস্কো স্কুল এবং অগ্রসেন বয়েজ স্কুলের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণকারী একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টেয় প্রাক্তন কাউন্সিলর, সাংবাদিক এবং বেলুড় পুলিশ দলের মধ্যে “সৌহার্দ্য” […]




